আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দাদু মরতেই দাদিকে বিয়ে করল নাতি, শোরগোল ভোলায়

নিজস্ব প্রতিনিধি: দাদু বুড়ো হলে কী হবে দাদি(Grandmother) এখনও কচি। বয়স তার মাত্র ৪১। সেই দাদির সঙ্গেই প্রেমে জড়িয়েছিল নাতি(Grandson)। অপেক্ষা ছিল খালি কবে চোখ বুজবে দাদু(Grandfather)। সেই ঘটনা ঘটতেই দাদিকেই বিয়ে(Marriage) করে নিল নাতি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওপার বাংলায়, মানে বাংলাদেশে(Bangladesh)। ভোলা জেলার(Bhola District) চর ফ্যাশানের এই ঘটনায় এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সে দেশে। একই সঙ্গে দাদি নাতির সেই বিয়ের ভিডিও এখন বেশ ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন কোভিডকালে একবছরেই স্কুলছুট ৩৫ লক্ষ, শীর্ষে ৫ গেরুয়া রাজ্য

জানা গিয়েছে, দেড় বছর আগে মৃত্যু হয় ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহে আলম বেপারির। তাঁর মৃত্যুর পর আগে থেকেই তাঁর স্ত্রী শামসুন্নাহার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২১ বছরের নাতি মিরাজ হোসেনের। দাদু বেঁচে থাকার সময় সেই প্রেমলীলা চার দেওয়ালের বাইরে বার না হলেও দাদু চোখ বুজতেই তা চার দেওয়ালের বাইরে চলে আসে। তাদের অনৈতিক সম্পর্ক ধরে ফেলেন স্থানীয়রা। এ নিয়ে এলাকায় তোলপাড় পড়ে যায়। পরে স্থানীয় মাতব্বর বিষয়টি মীমাংসার জন্য দফায় দফায় সালিশ বৈঠক করেন। এতেও কোনও সুরাহা না হওয়ায় তাদের বিয়ে দেওয়া হয়। গত ২২ মে রাতে ৭ লাখ টাকা কাবিননামায় কোর্ট এফিডেভিট করে দাদি-নাতির বিয়ে দিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন Post Office-এ টাকা রাখতে গেলে মানতেই হবে এইসব নিয়ম

এই খবর বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। শাহে আলম বেপারির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে জসিম উদ্দিনেরই ছোট ছেলে হল এই মিরাজ। তবে সে জানিয়েছে, কারও চাপে সে দাদিকে বিয়ে করেনি। দাদু মারা যাওয়ার পর দাদির দেখাশোনার জন্য সে স্বেচ্ছায় এই বিয়ে করেছে। মিরাজ অবশ্য পেশায় মৎস্যজীবী। নদীতে মাছ ধরে তার দিন চলে। দাদি আর নাতির বিয়ের খবর ছড়িয়ে পড়তেই এখন নিত্যদিন মিরাজের ঘ্রে ভিড় জমাচ্ছেন আত্মীয়স্বজন থেকে নানান উৎসুখ মানুষ।

Published by:

Share Link:

More Releted News:

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ