চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার পর্যন্ত সব জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কলকাতা সহ গোটা বঙ্গে তপপ্রবাহ বইবে। উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে সাময়িক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে তা গরম কমতে কোনভাবেই সাহায্য করবে না। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।

তবে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এইসব জেলাগুলিতে নয় জনের পর থেকে বৃষ্টিপাত বাড়বে।পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ১০জুন পর্যন্ত দুই মেদিনীপুর ও দুই ২৪পরগনা ছাড়া বাকি সব জেলায় তাপপ্রবাহ সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। তবে এই ৪ জেলাতেও তাপমাত্রা বেশি থাকবে এবং তার পাশাপাশি শুষ্ক আবহাওয়া ও অসস্তিকর আবহাওয়া থাকবে এবং আদ্রতা জনিত সমস্যা থাকবে। উত্তরবঙ্গের মালদাতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের কোচবিহার,আলিপুরদুয়ার, কালিংপং,দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে এবং ৯ জুন থেকে বৃষ্টি বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস।তবে বর্ষার আসতে এখনো দেরি আছে বলে জানান সঞ্জীব বাবু। কারণ আরবসাগরে একটা নিম্নচাপ আছে ।যা হয়তো ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর দরুণ ডিপ্রেসন চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব অনুযায়ী চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত গোটা বঙ্গ তাপপ্রবাহে ঝলসে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ