দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জমি নিয়ে বিবাদের জেরে বাবা ও ভাইকে ধারাল অস্ত্রের কোপ

নিজস্ব প্রতিনিধি: জমি নিয়ে বিবাদের জেরে বাবা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েতের সোনারচালুন এলাকায়। আহত বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েতের সোনারচালুন এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ ছিল তাঁর ভাইয়ের। বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চরমে পৌঁছয়। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামাতে আসরে নামেন জাহাঙ্গিরের বাবা। কিন্তু আচমকা জাহাঙ্গিরের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তাঁর ভাই। বাধা দিতে গেলে বাবার উপরও হামলা করে অভিযুক্ত ছেলে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আক্রান্ত বাবা ও ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙা হাসপাতালে নিয়ে যায়। আহত বাবা ও ছেলের মাথায় ও শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ বাবা ও তাঁর ছেলে জাহাঙ্গির। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ