চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেরালায় বর্ষার পদার্পণ, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মৌসুমী বায়ু কেরলায় প্রবেশ করেছে। অর্থাৎ বর্ষার আগমন ঘটল। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই খবর জানান। তিনি বলেন ,আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে তার হাত ধরেই এ রাজ্যের উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশতে বর্ষা প্রবেশ করবে।

ফলে উত্তরবঙ্গের(North Bengal) পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ১১এবং ১২ জুন দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ১০ জুন থেকে বৃষ্টি হাওয়া শুরু হবে আশা করা যায় এই জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুরে ৮,৯ এবং ১০ জুন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের(South Bengal) ক্ষেত্রে কোস্টাল জেলাগুলি ছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলাতে আগামী তিন থেকে চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে।

বাকি যে উপকূলবর্তী জেলা এবং উপকূল সন্নিহিত জেলাগুলোতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অথবা একটু মেঘলা আকাশ থাকতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম আদ্রতা জনিত অস্বস্তি পরিবেশ বজায় থাকবে আগামী তিন থেকে চার দিন । অর্থাৎ কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত গরমে নাজেহাল হতে হবে আমজনতাকে।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ