মণিপুরে বিজেপি নেতা ও বিধায়কের বাড়িতে হামলা উত্তেজিত জনতার, রাতে পুলিশের অস্ত্রাগারে ভাঙচুর

বিজেপি অফিস ঘেরাও করার পাশাপাশি উত্তেজিত জনতা ওই রাতে ইম্ফল পশ্চিমে রাজ্য বিজেপির সভাপতি এ সারদা দেবীর (A Sarda Devi) বাসভবনেও ভাঙচুরের চেষ্টা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নতুন করে হিংসার ঘটনা মণিপুরে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উত্তর পূর্বের এই পাহাড়ি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটল হামলা, অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা। পুলিশ ও সেনার তরফে জানানো হয়েছে, মণিপুরের কোয়াথা এবং কাংভাই (Kwatha and Kangvai) এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার ভোর পর্যন্ত গুলি চলেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে প্রায় ১০০০ জনের একটি দল অ্যাডভান্স হাসপাতালের কাছে প্যালেস কম্পাউন্ডে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর জওয়ানরা উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়ে, যার ফলে দুই সাধারণ মানুষ জখম হয়েছেন। পাশাপাশি মণিপুর বিশ্ববিদ্যালয়ের (Manipur University) কাছেও বিক্ষুব্ধ জনতা রাত ১০টা ৪০ নাগাদ ভিড় করে। স্থানীয় বিধায়কের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালান ২০০ থেকে ৩০০ জনের একটি দল। উত্তেজিত জনতার আরেকটি দল রাতে ইম্ফল পশ্চিম জেলার ইরিংবাম থানার অস্ত্রাগার ভাঙচুরের চেষ্টা করে। রাত ১১টা ৪০ মিনিটে ৩০০ থেকে ৪০০ লোক থানায় ভাঙচুরের চেষ্টা চালায় বলে জানিয়েছে পুলিশ।

বিক্ষুব্ধ জনতার আরেক অংশ মধ্যরাতে সিনজেমাইতে বিজেপি অফিস ঘেরাও করে। সেনা সূত্রের খবর, ওই দলে ২০০ থেকে ৩০০ জন ছিল। বিজেপি অফিস ঘেরাও করার পাশাপাশি উত্তেজিত জনতা ওই রাতে ইম্ফল পশ্চিমে রাজ্য বিজেপির সভাপতি এ সারদা দেবীর (A Sarda Devi) বাসভবনেও ভাঙচুরের চেষ্টা করে। যদিও সেনা বাহিনী এবং র‍্যাফের জওয়ানদের পদক্ষেপে ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়।

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ আমলা কালীকে আটক করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?