গাড়ি নিয়ে রাষ্ট্রপতি ভবনের দেওয়ালে ধাক্কা মারলেন মদ্যপ ব্যক্তি

৫৯ বছর বয়সী মহাবীর প্রসাদ মদ্যপ অবস্থায় ভোর ২টো ২০ মিনিট নাগাদ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দেওয়ালে ধাক্কা মারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিল্লির রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) দেওয়ালে ধাক্কা মারলেন এক ব্যক্তি। গত ১ জুলাই এই কাণ্ড ঘটিয়েছেন মহাবীর প্রসাদ নামের এক ব্যক্তি। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৯ বছর বয়সী মহাবীর প্রসাদ মদ্যপ অবস্থায় ওইদিন ভোর ২টো ২০ মিনিট নাগাদ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দেওয়ালে ধাক্কা মারেন। প্রথমে রাস্তার ধারে একটি লোহার গার্ডারে ধাক্কা মারেন, এরপর রাষ্ট্রপতি ভবনের ৫ নম্বর গেটের কাছে দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি। ঘটনার পর অভিযুক্তকে পাকড়াও করতে ঘটনাস্থলে পৌঁছয় রাষ্ট্রপতি ভবনের কাছে মোতায়েন থাকা পিসিআর ভ্যান। ঘটনার পর দায়ের হওয়া এফআইআর-এ লেখা হয়েছে, ‘বিকট শব্দ শোনার পর, দারা শিকোহ রোডে (Dara Shikoh Road) রাষ্ট্রপতি ভবনের ৫ নম্বর গেটের কাছে দ্রুত একটি পিসিআর ভ্যান পৌঁছয়।’

ঘটনাস্থলে পৌঁছে চালককে মদ্যপ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন, অভিযুক্ত মদ্যপ রয়েছেন। এরপর তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় দিল্লির সাউথ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।

কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ, জারি হল বিজ্ঞপ্তি

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর