৮ জুলাই সবেতন ছুটি দেওয়ার নির্দেশ জারি করল রাজ্য

পঞ্চায়েত নির্বাচনে যাতে গ্রামীণ এলাকার সব বাসিন্দা অংশগ্রহণ করতে পারেন তার জন্য এবার পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন(Panchayat Election)। ওই দিন রাজ্যের ২০টি জেলার গ্রাম, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে নির্বাচন হতে চলেছে। একই সঙ্গে নির্বাচন হতে চলেছে দুটি জেলার পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের আসনেও। সেই নির্বাচনে যাতে ওই সব এলাকার সব বাসিন্দা অংশগ্রহণ করতে পারেন ও তাঁদের গণতান্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য এবার পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(Hari Krishna Diwadi) এক বিজ্ঞপ্তি(Notification) জারি করে জানিয়েছেন, আগামী ৮ জুলাই রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অনান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। যাদের এই নির্বাচনে ভোটদানের অধিকার আছে তাঁদের সবাইকে সবেতন ছুটি(Holiday with Pay)  দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন ‘অভিন্ন দেওয়ানি বিধির ব্যাপারটাই একটা ভাঁওতাবাজি’, সরব অমর্ত্য

রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে বিভিন্ন দোকানে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও শিল্প প্রতিষ্ঠানের সেই সব কর্মীদের ছুটি প্রদানের ওপর যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন। এই নির্বাচনে তাঁরাই ভোটার। তাঁদের ভোটেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরা নির্বাচিত হবেন। তাই তাঁরা যাতে আগামী ৮ জুলাই তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে রাজ্য সরকার এই নির্দেশিকা জারি করেছে। এমনকি সেদিনের ছুটির উজন্য যাতে কারও বেতন কাটা না যায় সেই দিকেও জোর দিয়ে সবেতন ছুটির কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫বি ধারা মোতাবেক এই সবেতন ছুটি প্রদানের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এমনকি যে সব জায়গায় আগামী রবিবার উপনির্বাচন হবে সেই জায়গার বাসিন্দাদেরও সেই দিনের জন্যও সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে। এর আগে ভোটের জন্য ছুটি ঘোষণা করা হলেও এবারেই প্রথম দোকান কর্মীদের ওপর বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার