বাংলাদেশের তিন প্রান্তে শুক্রবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কয়েক ঘন্টার ব্যবধানে শুক্রবার রাতে দেশের তিন জায়গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। সবচেয়ে বড় পথ দুর্ঘটনাটি ঘটেছে যশোর-মাগুরা মহাসড়কে। অটো-বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছে সাত জন। তার মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। পৃথক তিন দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

শুক্রবার প্রথম দুর্ঘটনাটি ঘটেছে যশোর-মাগুরা মহাসড়কে। সন্ধে সাড়ে ছয়টা নাগাদ যশোর সদর উপজেলার লেবুতলায় যাত্রী বোঝাই একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় যশোর থেকে ঢাকাগামী একটি বাস। ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটো রিকশাটি। ঘটনাস্থলেই চার যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যশোর জে্নারেল হাসপাতালে পাঠান দমকল কর্মীরা। সেখানে চিকি‍ৎসাধীন অবস্থায় আরও তিন জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও খালাসি দুর্ঘটনার পরেই পালিয়ে যান।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সিলেট তামাবিল সড়কে। রাত দশটা নাগাদ সিলেট থেকে জাফলংগামী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটিতে চালক-সহ মোট যাত্রী ছিলেন। তার মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। রাত সাড়ে এগারোটা নাগাদ রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজারের কাছে শ্যামলী পরিবহণের একটি বাসের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি আসংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন ৩০ জন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শ্যামলী পরিবহণের গাড়িটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। আর পণ্যবাহী ট্রাকটি রংপুর থেকে ঢাকা যাচ্ছিল।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ