হারিয়ে যাওয়া খুদেকে ঘরে ফেরাল ‘দিদির সুরক্ষা কবচ’

তৃণমূলের বিজয় মিছিল দেখার জন্য মুর্শিদাবাদের বাসিন্দা দশ বছরের রাজ ইসলাম বাড়ি থেকে বেরিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুদূর মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে হারিয়ে যাওয়া ১০ বছরের খুদেকে ঘরে ফেরাল ‘দিদির সুরক্ষা কবচ’। ছেলেকে কাছে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার পরিবার।

ঘটনার সূত্রপাত দু’দিন আগে। মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত ভোটে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। ভোটে জয়লাভ করার পর বিজয় মিছিল করছে জেলায় জেলায় জোড়াফুল শিবির। সেই বিজয় মিছিল দেখার জন্য মুর্শিদাবাদের বাসিন্দা দশ বছরের রাজ ইসলাম বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু মিছিল দেখতে দেখতে সে স্টেশনে এসে পৌঁছে যায়। সেখানে সে মনের খেয়ালে উঠে বসে ট্রেনে। এদিকে ট্রেন নিজের গতিতে রওনা দেয় শিয়ালদায়। এদিকে ট্রেন থেকে নেমে ১০ বছর বয়সী রাজ বুঝতে পারে ভুল জায়গায় এসে পড়েছে সে। এরপর আবার শিয়ালদা থেকে উল্টোদিকের ট্রেনে পড়ে সে। শিয়ালদা কাটোয়া লোকালে চেপে হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ে রাজ। কারণ সে বুঝতে পারে আবার ভুল জায়গায় চলে যাচ্ছে সে।

এদিকে হুগলি ঘাট স্টেশনে নেমে দিকভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করতে থাকে সে। কীভাবে বাড়ি পৌঁছবে না বুঝতে পেরে কান্নাকাটি শুরু করে সে। রাজকে কাঁদতে দেখে স্থানীয় টোটো চালকরা তাকে চুঁচুড়া আরোগ্যতে নিয়ে যায়। সেখানে কর্মীরা রাজকে তার নাম ও পরিচয় জিজ্ঞেস করে। তার হাতে ‘দিদির সুরক্ষা কবচে’র বেল্ট থাকতে দেখা যায়। তাতে লেখা লেখা মুর্শিদাবাদ, ইসলামপুর। এরপর মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করে রাজকে ঘরে ফেরানো সম্ভব হয়।

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের