আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

Provident Fund নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: বাংলার সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েত প্রভৃতির কর্মীদের Provident Fund বা PF’র টাকা প্রদানে গতি আনতে উদ্যোগী হল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এই সংক্রান্ত পরিচালন ব্যবস্থাটি উন্নত করা হচ্ছে। এই ধরনের কর্মীদের PF’র বিষয়টি রাজ্য সরকারের IFMS Portal’র মধ্যে আনা হচ্ছে। এখন শুধু সরকারি দফতরের কর্মীদের PF এই পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। তবে এখন থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের PF পরিচালনার Online ব্যবস্থা চালু করতে রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। ব্যবস্থাটি এবার কীভাবে চলবে, তা নিয়ে আলাদা বিজ্ঞপ্তি জারি হবে শীঘ্রই।

আরও পড়ুন আরও বেশি ধান করে কৃষকদের থেকে ধান কিনবে মমতার সরকার

বাংলায় এখন সরকারি Group D কর্মীদের PF দেখভাল করে Directorate of Pension। সরকারি দফতরের Group A, Group B এবং Group C শ্রেণির কর্মীদের PF দেখভাল করে CAG। সরকারি দফতরের Group D শ্রেণির কর্মীদের PF এখন IFMS Portal’র আওতায় রয়েছে। যেটা এবার শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও হবে। নতুন ব্যবস্থায় PF’র টাকা দ্রুত যেমন মিলবে, তেমনি পরিচালন ব্যবস্থায়ও আসবে স্বচ্ছতা। মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা PF’র টাকা জমা ও সুদের বার্ষিক হিসেব অনেক সময় ঠিকঠাক পান না। বিষয়টি IFMS Portal’র মধ্যে এলে অর্থবর্ষের শেষে অনলাইনে পোর্টাল থেকে পুরো হিসেব পেয়ে যাবেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

সোমে গণনায় কোন জেলায় কত পর্যবেক্ষক, জানিয়ে দিল কমিশন

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ