আমেরিকায় ১ বছরের শিশুকে গুলি করে খুন করল ৩ বছর বয়সী দাদা

ভুলবশত এই গুলি চালনার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বছর বয়সী বোনকে গুলি করে খুন (Dead) করল তিন বছর বয়সী দাদা। সোমবার ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় (California)। ভুলবশত এই গুলি চালনার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির ফলব্রুকে ঘটেছে। ঘটনার পর খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে তদন্তকারীরা দেখেন তিন বছরের শিশুটি একটি হ্যান্ডগান দিয়ে তার এক বছর বয়সী বোনকে ভুলবশত গুলি করেছে। শিশুকন্যাটির মাথায় গুলি লেগেছিল। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি পালোমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য এর আগে গত জুন মাসে আমেরিকার ওহাইও প্রদেশে আট মাসের গর্ভবতী মাকে গুলি করে খুন করেছিল দু’বছর বয়সী এক শিশু। ৩১ বছর বয়সী মায়ের পিঠে গুলি করেছিল ওই শিশু। পুলিশকে ফোন করার পর, ঘটনাস্থলে এসে মহিলাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অস্ত্রোপচার করে গর্ভস্থ শিশুকে বাইরে আনা হলেও দেখা যায় তারও মৃত্যু হয়েছে।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক