‘আগে বালতি উল্টে দেখাক’, বিজেপির সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারির পাল্টা মমতার

বুধবার এ কথা বলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নেতারা সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ৫ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়া হবে বলে। এবার সেই বিষয়ে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকার ফেলে দেওয়া প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক।’

বুধবার এসএসকেএম হাসপাতালে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিজেপির নেতাদের সরকার ফেলে দেওয়া নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে।’

প্রসঙ্গত গত শনিবার  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একটি সভায় গত শনিবার বলেছিলেন, ‘আমি গ্যারান্টি দিচ্ছি, পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে।’ একই সুর শোনা গিয়েছিল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তিনি বলেছিলেন, ‘সরকার পাঁচ মাস, ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা হঠাৎ মনে করলেন, আমরা সমর্থন করব না! আমরা অন্য কাউকে সমর্থন করব! তখন?’ এবার সেই ভবিষ্যতবাণীর পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো।

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত