আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্নাটক বিধানসভায় হাঙ্গামার অভিযোগে ১০ বিজেপি বিধায়ক সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিজেপি ও জেডিএস বিধায়কদের হাঙ্গামায় বুধবার উত্তপ্ত হয়ে উঠল কর্নাটক বিধানসভার অধিবেশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ বিধায়ককে গোটা অধিবেশন থেকেই সাসপেন্ড করেছেন অধ্যক্ষ ইউটি খাদের। আর ওই সিদ্ধান্তের পরে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব এনেছে বিজেপি ও জেডিএস জোটের বিধায়করা।

গত সোমবার ও মঙ্গলবার বেঙ্গালুরুতে বসেছিল বিরোধী মহাজোটের বৈঠক। ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন-সহ একাধিক মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী হাজির ছিলেন। তাঁদের স্বাগত জানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নাটকের এক ডজন আমলাকে। আর তাতেই গাত্রদাহ হয়েছে বিজেপি ও তাদের নব্য জোটসঙ্গী জেডিএসের বিধাযকরা। এদিন বিধানসভা অধিবেশন শুরু হতেই হট্টগোল পাকান বিরোধী বিধায়করা। ওই হট্টগোলে বিধানসভার কাজকর্ম কার্যত শিঁকেয় ওঠে। বিরোধী বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিল ছিড়ে সভা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা লামানিকে লক্ষ্য করে ছুড়ে মারেন।

সভাকক্ষের ভিতরে তীব্র হট্টগোলের কথা শুনে ছুটে আসেন অধ্যক্ষ ইউ টি খাদের। সভার কাজে বাধা দেওয়া ও ডেপুটি স্পিকারের সঙ্গে অশোভন আচরণের জন্য ১০ বিধায়ককে অধিবেশন থেকে সাসপেন্ডের প্রস্তাব করেন আইন ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী এইচ কে পাতিল। ওই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাব পাশ হওয়ার পরেই ১০ বিধায়ককে চলতি অদিবেশনের জন্য সাসপেন্ডের কথা ঘোষণা করেন অধ্যক্ষ ইউ টি খাদের। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘সভাকে অপমান করার অধিকার কারও নেই। যারা বিধানসভাকে অপবিত্র করবেন তাদের সভার কাজকর্মে অংশ নেওয়ার অধিকার থাকা উচিত নয়।’

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ