কেন্দ্রে মন্ত্রী হওয়ার জল্পনা ওড়ালেন শরদ কন্যা সুপ্রিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মোদি সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জল্পনায় জল ঢাললেন শরদ পওয়ার কন্যা সুপ্রিয়া সুলে। বুধবার মুম্বইয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান নিয়ে কেউ আমাকে কোনও প্রস্তাব দেয়নি। তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার কোনও ইচ্ছেও আমার নেই।’ গুজব ছড়ানোর জন্য মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন শরদ কন্যা।

সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চ্যবন দাবি করেছিলেন, ‘অজিত পওয়ারের মাধ্যমেই শরদ কন্যা তথা এনসিপির ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলেকে কেন্দ্রে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি। মহা বিকাশ আঘাড়ি জোট ছেড়ে যাতে এনসিপি বেরিয়ে যায়, তার জন্যই ওই চাল দেওয়া হয়েছে।’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই মরাঠা রাজনীতিতে শোরগোল পড়ে যায়। যদিও এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার বার বারই দাবি করছেন, ‘বিজেপির সঙ্গে যাওয়ার কোনও প্রশ্ন নেই।’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ কন্যা সুপ্রিয়া বলেন, ‘বিজেপির পক্ষ থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। কেন্দ্রে মন্ত্রী হওয়ার কোনও প্রস্তাব পাইনি।’ এর পরেই কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘যারা আমার মন্ত্রী হওয়ার গুজব রটাচ্ছেন, তাঁরাই এ বিষয়ে ভাল বলতে পারবেন। কেন এমন গুজব রটাচ্ছেন? আমি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, গৌরব গগৈর সঙ্গে যোগাযোগ রেখে চলি। মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ নেই।’

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়