ধূপগুড়িতে বিজেপির ঘুম কাড়তে মাঠে হাজির নির্দল তারামণি

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে তাঁদেরই ঘরের মেয়ে তারামণি রায়। তিনি নির্দল প্রার্থী হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেতা আসন গেরুয়া শিবির ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে খটকা দেখা দিয়েছিল আগেই। এবার সেই খটকাকে রীতিমত প্রশ্ন আকারে দাঁড় করিয়ে দিলেন গেরুয়া শিবিরেরই এক মহিলা। নজরে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Dhupguri Assembly Seat Bye Election)। একুশের ভোটে এই আসন থেকেই ৪০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই এখন এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূলের(TMC) তরফে এই কেন্দ্রের জন্য অধ্যাপক তথা গবেষক নির্মলচন্দ্র রায়কে। আবার বিজেপির(BJP) তরফে প্রার্থী করা হয়েছে পুলওয়ামার শহিদের স্ত্রী তাপসী রায়কে। বিজেপি তাপসীকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। কিন্তু সেই আত্মবিশ্বাসেই ধাক্কা দিতে মাঠে হাজির তারামণি রায়(Taramani Roy)। কার্যত বিজেপির ঘরের এই মেয়ে এই উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছেন। আর তাঁর এই লড়াই এখন বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে। কার্যত তারামণির জন্যই এখন বিজেপির জেতা আসন তাঁদের হাতের বাইরে চলে যেতে বসেছে।  

আরও পড়ুন শুভেন্দুর বিরুদ্ধে FIR গর্গের, রাজনীতিতে পা বাংলা পক্ষের

কে এই তারামণি? জানা গিয়েছে, বিজেপির সঙ্গে তারামণির সম্পর্ক দীর্ঘিদিনের। ১৯৯৮ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত তারামণি রায়। ১৯৯৮ সালে ও ২০০৮ সালে মোট দু বার পঞ্চায়েতের সদস্যাও হয়েছিলেন তিনি। ধূপগুড়ির বারঘরিয়া এলাকায় নেত্রী হিসেবে তাঁর বেশ পরিচিতিও আছে। তাঁর প্রয়াত স্বামীও ছিলেন বিজেপির দাপুটে নেতা। জেলাশাসকের কার্যালয়ে নিজ অনুগামীদের সঙ্গে নির্দল প্রার্থী হিসাবে ইতিমধ্যেই মনোনয়ন দাখিল করেছেন তিনি। তারামণির অনুগামীদের দাবি, তাঁদের প্রার্থী পছন্দ হয়নি। প্রার্থী বাছাইয়ের সময় তাঁদের সঙ্গে আলোচনা করাও হয়নি। তাই তারামণি নির্দল হিসাবে প্রার্থী হয়েছেন। আর এই ঘটনায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন পদ্মশিবিরের অনেকেই। কেননা তাঁদের দাবি, বিজেপি যাকে প্রার্থী করেছে সেই তাপসী রায় রাজনীতিতে নবাগতা। মূলত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তাঁর ভোটে দাঁড়ানো। কিন্তু তারামণি দলের আদিকর্মী। তিনি চট করে তৃণমূলের সঙ্গে হাত মেলাবেন না। কিন্তু তাপসী জিতলেও ২-৩ মাসের বেশি সময় লাগবে না তাঁর তৃণমূলে যোগ দিতে। তাই তারামণির পক্ষেই দলের আদি নেতাকর্মীদের ভোট যাবে।

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮