Loading live market data...
Loading active stocks...
Connecting...

দক্ষিণ মেরুতেই কেন অবতরণ করল চন্দ্রযান-৩, জানালেন ইসরো প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারত সর্বপ্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিট নাগাদ নির্ধারিত সময়ে চাঁদের মাটি স্পর্শ করেছে চন্দ্রযান-৩। তবে অবতরণের জন্য চাঁদের দক্ষিণ মেরুকেই কেন নির্বাচন করল ইসরো? কি এমন রহস্য রয়েছে এই দক্ষিণ মেরুতে? জানালেন ইসরো প্রধান এস সোমনাথ।

তিনি বলেন চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর আবার নতুন করে সবকিছু শুরু করতে হয়েছিল। দ্বিতীয় মিশনে কি ভুল হয়েছে তা সংশোধনের চেষ্টা করা হয়েছে।গত দু’বছর পরীক্ষা চালানো হয়েছে। করোনা মহামারিকালীন বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবুও মূলস্রোতে ফেরা সম্ভব হয়েছে।

পাশাপাশি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় তিনি জানান, চন্দ্রযান-৩ এর কৃতিত্ব বিশেষ কারণ অন্য কোনো মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়নি। নিরক্ষীয় অঞ্চল থেকে এই দক্ষিণ মেরু গর্ত এবং গভীর পরিখায় পূর্ণ।চাঁদের সবচেয়ে মূল্যবান সম্পদ জল নিয়ে পর্যবেক্ষণ করা হবে। এই দক্ষিণ মেরুতে জল ও খনিজ পদার্থ থাকতে পারে। এছাড়াও এমন অনেক সম্পদ বা তথ্য মিলতে পারে যা রহস্যময়।  

আগামী ১৪ দিন অর্থাৎ চাঁদের সময়ের হিসেবমাফিক ১ দিন ছয় চাকার রোভারটি চাঁদের পৃষ্ঠে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। ল্যান্ডার মডিউল চাঁদে নির্দিষ্ট কাজের জন্য পাঁচটি পেলোড বহন করছে। এই পাঁচটি যন্ত্র দক্ষিণ মেরুর অঞ্চলগুলি অন্বেষণের কাজ করবে বলেই জানা গিয়েছে।

স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ? জানুন নিঃসঙ্গ জীবনে ভালো থাকার কৌশল

মুম্বই ইন্ডিয়ান্সকে ‘আনফলো’ করলেন অধিনায়ক হার্দিক, দল ছাড়ছেন ?

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কি কি শর্ত দিয়েছিল তেহরান? বাড়ছে যুদ্ধের আশঙ্কা

ইনস্টাগ্রামে ব্লক করা হয়েছে রাহুল-বিজয়ের রিল, কংগ্রেসের অভিযোগের জবাব দিল কেন্দ্র

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনে গ্রেফতার ৩

চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট, আজ ৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

চন্দ্রনাথ খুনে গ্রেফতার ৩ শার্প শুটার

দরিদ্র থেকে রাজায় পরিণত করেন শনিদেব, দূর-দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরগুলিতে

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?