ছেলেদের নিয়ে প্রথম ‘ওনাম’ পালন করলেন ভিগনেশ-নয়নতারা

যমজ ছেলে উইর এবং উলাগামকে স্বাগত জানানোর পর এটি তাঁদের প্রথম ওনাম। তাঁদের সাম্প্রতিক ছবি গুলিতে দেখা যাচ্ছে, তারকা জুটির যবজ সন্তান ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ওনাম ভোজ উপভোগ করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। ছবিতে সুপারস্টারের বিপরীতে প্রথমবার জুটি বাঁধবেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তাঁদের কেমিস্ট্রি দেখার জন্যে উদগ্রীব ভক্তরা। ইতিমধ্যেই তাঁদের রসায়নের দু-একটা ঝলকও প্রকাশ্যে এসেছে। আর ভক্তদের কাছ থেকে ভালই সাড়া মিলেছে। ছবি রিলিজের আগেই বাচ্চাদের নিয়ে প্রথম ‘ওনাম’ পালন করলেন দক্ষিণের পাওয়ারফুল দম্পতি ভিগনেশ শিবান-নয়নতারা। ২০২২ সালে জওয়ানের শুট চলাকালীনই দীর্ঘদিনের প্রেমিক-পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন অভিনেত্রী নয়নতারা। তাঁদের বিয়েতে হাজির ছিলেন, খোদ শাহরুখ খানও। আর বিয়ের দু মাস পরেই অভিনেত্রী পরিবার স্বাগত জানান তাঁদের পুত্রসন্তানকে।

হ্যাঁ, বিয়ের আগেই বাবা-মা হওয়ার পরিকল্পনা সেরে ফেলেছিলেন শিবান-নয়নতারা। তাই তো বিয়ের দুমাসের মধ্যেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের পিতা-মাতা হন শিবান-নয়নতারা। এই নিয়ে সেই সময়ে কম বিতর্কও ওঠেনি। তবে তারকা দম্পতি বিতর্কে কোনও প্রকার সাড়া না দিয়ে ছেলেদের নাম ঘোষণা করেন। তবে তাঁদের মুখ আজও আড়ালে রেখেছেন সেলিব্রিটি দম্পতি। সম্প্রতি হয়ে গেল, তাঁদের ওনাম পালন। ভিগনেশ তাঁর বাড়িতেই ছেলেদের ওনামের আয়োজন করেছিলেন। এদিন ওনাম উদযাপনের এক ঝলক শেয়ার করলেন পরিচালক মশাই। যমজ ছেলে উইর এবং উলাগামকে স্বাগত জানানোর পর এটি তাঁদের প্রথম ওনাম। তাঁদের সাম্প্রতিক ছবি গুলিতে দেখা যাচ্ছে, তারকা জুটির যবজ সন্তান ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে ওনাম ভোজ উপভোগ করছে। একটি ছবিতে নয়নতারা এবং ভিগনেশকে তাঁদের বাচ্চাদের মাথায় চুমু দিতে দেখা গিয়েছে।

এদিন তাঁদের পুরো পরিবার সাদা পোশাকে সেজে ছিলেন। নয়নতারা অফ-হোয়াইট সালোয়ার স্যুটের সঙ্গে গজরা এবং রূপালী কানের দুল পরেছিলেন। তবে বাচ্চাদের ছবিগুলি পেছন থেকে ক্লিক করা হয়েছে, যাতে তাঁদের মুখ প্রকাশ না পায়। ইনস্টাগ্রামে ফটোগুলি শেয়ার করে, ভিগনেশ লিখেছেন, “আমার উয়ির এবং উলাগামের প্রথম ওনাম #GodBless। যেহেতু এখানে উত্সবটি খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে! সবাইকে অগ্রিম শুভ ওনামের শুভেচ্ছা জানাই।”নেটিজেনরা কমেন্ট সেকশনে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। নয়নতারা এবং ভিগনেশ ৯ জুন, ২০২২ সালে মহাবালিপুরমের একটি রিসর্টে ঐতিহ্যভাবে গাঁটছড়া বাঁধেন এবং ৯ অক্টোবর তাঁরা তাঁদের যমজ ছেলেদের স্বাগত জানান।

ওনাম কী?

ওনাম দক্ষিণ ভারতের প্রধান উৎসব। এই উৎসবটি কেরালা রাজ্যে ধুমধাম করে পালিত হয়। কেরলে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত ওনাম উৎসব। মালায়ালম ক্যালেন্ডার অনুসারে, ওনাম উৎসব পালিত হয় চিংগাম মাসে। চিংগাম হল মালায়ালাম ক্যালেন্ডারের প্রথম মাস, যা বেশিরভাগই অগস্ট-সেপ্টেম্বরের মধ্যে পড়ে। এটা বিশ্বাস করা হয় যে ওনাম অর্থাৎ তিরুওনামের দিনে, রাজা মহাবলি তাঁর সমস্ত প্রজাদের সঙ্গে দেখা করতে আসেন, যার আনন্দে এই উৎসব। এর প্রথম দিনটিকে বলা হয় অথম এবং দশম দিনটিকে তিরুওনাম। এটি আনন্দ, উদ্দীপনা এবং ঐতিহ্যে পূর্ণ একটি উৎসব।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার