চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামা ছিঁড়ে গোপনাঙ্গ স্পর্শ!, যোগীরাজ্যে দলিত হওয়ার শাস্তি পেলেন অধ্যাপিকা

নিজস্ব প্রতিনিধিঃ পদ থেকে না সরায় অধ্যাপিকাকে যৌন হেনস্থা ও হুমকির অভিযোগ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়েরই দুই অধ্যাপক(১জন মহিলা) ও দুই পরুয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই নির্যাতিতা অধ্যাপিকা পুলিশের দ্বারস্থ হয়েছেন। দলিত হওয়ার দরুণ তাঁকে এই হেনস্থার শিকার হতে হয়েছে। তাঁকে বিবস্ত্র করে বিশ্ববিদ্যালয়ে ঘোরানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যোগীরাজ্যে এই ঘটনায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

অভিযোগ, গত ২২ মে তাঁর চেম্বারে দুই অধ্যাপক আসেন। অধ্যাপিকাকে পদ থেকে সরে যেতে বলেন। তিনি রাজি না হওয়ায় শারীরিকভাবে হেনস্থা করা হয়। তাঁদের সাহায্য করেছে দুই পড়ুয়া। জামা ছিঁড়ে তাঁর গোপনাঙ্গে স্পর্শ করা হয়েছে। তিনি ছুটে বেরোতে গেলে তখন তাঁর সঙ্গে এই কাণ্ড ঘটানো হয়। ওপর অভিযুক্ত মহিলা অধ্যাপিকা ঘটনার ভিডিও করেন।

ঘটনাটি ২২ মে ঘটলেও ২৭ অগস্ট পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোন মামলা রুজু করেনি বলে অভিযোগ। ঘটনার প্রাথমিক তদন্তের পর ৪ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ , ৩৪২, ৩৫৪-বি, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে তপসিলি জাতি ও উপজাতি আইনেও মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বেনারসের সহকারী পুলিশ কমিশনার প্রবীর কুমার সিং।

সম্প্রতি উত্তরপ্রদেশে সংখ্যালঘু পড়ুয়াকে শিক্ষিকার নির্দেশে অন্য সহপাঠীদের চড় মারার ঘটনায় আলোড়ন শুরু হয়। এবার অধ্যাপিকা নিগ্রহের ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই যদি শিক্ষাঙ্গনের হাল হয় যোগীরাজ্যে তবে মানুষের নিরাপত্তা কোথায় প্রশ্ন রাজনৈতিক মহলের।  

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ