অবশেষে Registration সম্পন্ন হল তৃণমূলের কর্মচারী ফেডারেশনের

২০২৩ সালে Registration সম্পন্ন হল তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। লক্ষ্য এবার ৩ লক্ষ সদস্য সংগ্রহ করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বামবঙ্গে ৩৪ বছরের অপশাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল(TMC)। তার একযুগ বাদে মানে ১২ বছর বাদে ২০২৩ সালে Registration সম্পন্ন হল তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের(PRSKF)। এর আগে খাতায়-কলমে Registration’র উল্লেখ থাকলেও, সরকারিভাবে কোনও Registration ছিল না। এবার সেটাই সম্পন্ন হল। Certificate of Registration of Societies ২০ জুলাই ২০২৩ সালে শংসাপত্র দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনকে। এখনও পর্যন্ত ফেডারেশনে ১ লক্ষ ৯২ হাজার সদস্য রয়েছেন। এবার Registration’র পরে তা ৩ লক্ষে নিয়ে যাওয়ার টার্গেট নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তৃণমূলের একাধিক সংগঠন ছিল। নানা গোষ্ঠীতে তাঁরা বিভক্ত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে এই সব সংগঠনকে এক করার প্রচেষ্টা শুরু হয়। তার জেরেই রাজ্য সরকারি কর্মচারীদের তৃণমূলপন্থী সংগঠনগুলিকে এক ছাতার তলায় আনার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগেরই ফসল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের Registration সম্পন্নের ঘটনা। এই Registration’র পরে পরেই সংগঠনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফেডারেশনের একটি রাজ্য দফতর খোলা হবে কলকাতায়। সেই সঙ্গে রাজ্যের ৪ প্রান্তে ৪টি আঞ্চলিক কার্যালয় এবং প্রতিটি জেলায় একটি করে কার্যালয় খোলা হবে। ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুঁইয়া এই Registration সম্পন্নের পরে জানিয়েছেন, ‘নবান্ন থেকে পঞ্চায়েত পর্যন্ত সকল সরকারি কর্মচারীরা সরকারের কর্মসূচির বাস্তব রূপায়ণ করছেন। আমরা আন্তরিকতার সঙ্গে কর্মচারীদের পাশে আছি। এখনও সংগঠনের আরও বিস্তার ঘটানোই লক্ষ্য।’

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান পদে দীর্ঘদিন ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে পার্থবাবু জেলবন্দি। কিন্তু ফেডারেশনের শীর্ষ পদে দীর্ঘদিন থেকেও তিনি সংগঠনকে সেভাবে শক্তিশালী করতে পারেননি বলে সংগঠনের নানা সদস্যদের অভিযোগ আছে। এরপর সংগঠনকে শক্তিশালী করতে মানস ভুঁইয়ার হাতে দায়িত্ব অর্পণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অপপ্রচারের জবাব, সাধারণ মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং কর্মীদের পাশে থাকার ওপরই এখন সর্বাধিক গুরুত্ব দিয়েছেন মানসবাবু। তৃণমূল প্রভাবিত এই ফেডারেশন আগামী দিনে সংগঠন বিস্তারের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে। জেল, দমকল সহ পুরসভাগুলিতেও তাঁরা ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে নন ইউনিফর্ম পুলিস ডাইরেক্টরেটের কর্মীদের নিয়েও সংগঠন মজবুত করতে চাইছেন তাঁরা।

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের