আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শোওয়ার ঘরে আচমকাই কিং কোবরা, অতপর…

নিজস্ব প্রতিনিধিঃ সুদূর অতীত থেকেই সাপ-মানুষের ভয়ভীতির সম্পর্ক। বিষাক্ত বন্য সাপের নাম শুনলেই শিউরে ওঠেন মানুষ। এবার আস্ত এক কিং কোবরা ঢুকে পড়ল ঘরে। যা দেখে চক্ষু চড়কগাছ বাড়ির মানুষের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায়।

সাপ পেঁচিয়ে ঝুলছে ঘরের চালে। তাও যে সে সাপ নয় স্বয়ং কোবরা। দৈর্ঘ্য প্রায় ১৫ ফিট লম্বা। বীরপাড়া দলগাও রেঞ্জের কাছে এক ব্যক্তির বাড়িতে সাপটি ঢুকে যায়। আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা। শেষে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে খবর দেওয়া হয়। দীর্ঘ ১ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয় সাপটি। এরপর বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। বন দফতর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেবে বলে জানিয়েছে।

প্রায়শই এই এলাকায় বিষাক্ত সাপের আনাগোনা দেখা যায়। সাপ উদ্ধারে ময়নাগুড়ি পিপিএস সদস্যরা সহযোগিতা করেন। ফলে তাঁদের কাজে খুশি স্থানীয় বাসিন্দারা। তবে নিত্যদিন বিষাক্ত সাপ লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।   

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ