দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৯ জনকে হত্যার দায়ে প্রাক্তন সাংসদকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীনতার বিরোধিতা করার পাশাপাশি ১৯ জনকে হত্যার দায়ে বিএনপি’র প্রাক্তন সাংসদ আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে। যদিও দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন সাজাপ্রাপ্ত প্রাক্তন সাংসদ।

বগুড়ার দু’বারের বিএনপি সাংসদ আবদুল মোমিন তালুকদার একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে মুসলিম লিগের সক্রিয় কর্মী ছিলেন। ওই সময়ে হানাদার পাক বাহিনীর দোসর হিসেবে আবির্ভূত হয়ে একাধিক গণহত্যা সংগঠিত করতে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল মোমিন তালুকদারকে বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্ট জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই চূড়ান্ত রিপোর্টে বলা হয়, অভিযুক্ত আবদুল মোমিন তালুকদার  অন্তত ১৯ জনকে খুন করেছেন। তাছাড়া একাধিক বাড়িতে লুটতরাজ চালানোর পাশাপাশি অগ্নিসংযোগের ক্ষেত্রেও প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন। 

গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মামলার শুনানি শেষ হয়। গত ২২ নভেম্বরট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়, ২৪ নভেম্বর মামলার রায়  দেওয়া হবে।  

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ