২ বছরে মা ক্যান্টিনে কলকাতায় ডিমভাত খেয়েছেন প্রায় ২ কোটি মানুষ

কলকাতা পুরনিগমের তথ্য বলছে চালুর দিন থেকে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত খাস কলকাতার বুকে মা ক্যান্টিনে ডিম-ভাত খেয়েছেন প্রায় ২ কোটি মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাম মাত্র ৫টাকা। অথচ সেই টাকাতেই মেলে পেট ভর্তি করা দুপুরের খাবার। পাতে থাকে ডাল, একটা তরকারি, ডিম আর ভাত। ২০২১ সালের অক্টোবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার রাজ্যজুড়ে যে প্রকল্পের মাধ্যমে এই খাবার দেওয়ার চল ঘটে তার নাম ‘মা ক্যান্টিন’(Maa Canteen)। এখন কলকাতা পুরনিগমের(KMC) তথ্য বলছে। সেই চালুর দিন থেকে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত খাস কলকাতার বুকে মা ক্যান্টিনে ডিম-ভাত খেয়েছেন প্রায় ২ কোটি মানুষ। বাস্তব সংখ্যাটা হল ১ কোটি ৮৫ লক্ষ ৬৫ হাজার ৬৯০ জন। এখানেই শেষ নয়। পরিসংখ্যান বলছে, প্রতি মাসে কলকাতার বুকে ৯ লক্ষ ২ হাজার ৫১৮ জন মানুষ মাত্র ৫ টাকার বিনিময়ে এই খাবার খাচ্ছেন। বিরোধীরা এই ডিম-ভাত নিয়ে যতই সমালোচনা করুক না কেন, তথ্যই বলে দিচ্ছে এই প্রকল্প আমজনতার কতখানি সমস্যার সমাধান করে দিচ্ছে।

২০২১ সালে কোভিডের মধ্যে লকডাউনের মধ্যে যখন প্রথমবার রাজ্যে মা ক্যান্টিন চালু হয়েছিল তখন কলকাতায় তার সংখ্যা ছিল হাতেগোনা কয়েকটি। অথচ এখন সেই সংখ্যাটাই হয়ে গিয়েছে, ১৩৮টি। চাহিদা না থাকলে কখনই কলকাতার বুকে এত বেশি সংখ্যক মা ক্যান্টিন তৈরি হতো না। পুরনিগমের আধিকারিকদের দাবি, শুধু দরিদ্র মানুষ নন, শহরে থাকা অসংখ্য হাসপাতালের বাইরের মা ক্যান্টিনে অগুনতি রোগীর আত্মীয়রা ওই খাবার খান। ভিনরাজ‌্য থেকে শহরে কাজের খোঁজে এসেও অনেকের ভরসা এই মা ক্যান্টিনের ডিম-ভাত। রাজ‌্য সরকার এই ডিম-ভাতের জন‌্য মাথাপিছু ১০ টাকা ভরতুকি দেয়। বাকি টাকা দেয় কলকাতা পুরনিগম। শুধু কলকাতা শহরের বুকেই নয়, রাজ্যের অনান্য নানা পুরসভা এলাকাতেও মা ক্যান্টিন চালু হয়ে গিয়েছে। রাজ্যের বেশির ভাগ সরকারি হাসপাতালেও এই ক্যান্টিন চালু আছে।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল