আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বাস্তুদোষ’ দূর করার প্রতিশ্রুতিতে মহিলাকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার ৫ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান শতকে এসেও মানুষ কুসংস্কারের শিকার। বিজ্ঞান-প্রযুক্তি দূরে রেখে এখনও মানুষ মন্ত্রতন্ত্র, ‘ব্ল্যাক ম্যাজিক’ এর প্রতি বিশ্বাস রাখে। অবশ্য এর মাশুলও অধিকাংশ সময় দিতে হয়। তেমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানে ও পালঘর জেলায়। বাড়িতে বাস্তুদোষ ও খারাপ প্রভাব দূর করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ অভিযুক্তকে।

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার স্বামীর বন্ধু অভিযুক্তেরা। তাঁর স্বামীর ওপর কুপ্রভাব পড়েছে ও বাড়িতে শান্তি ফিরে পেতে কিছু আচার অনুষ্ঠানের কথা বলে অভিযুক্তেরা। ২০১৮ সাল থেকে প্রায়ই নির্যাতিতার বাড়িতে যাতায়াত শুরু করেন অভিযুক্তেরা। স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে একা থাকাকালীন আচার অনুষ্ঠান পালনের কথা বলা হয় মহিলাকে। পাশাপাশি আচার-অনুষ্ঠানের জন্য মহিলার থেকে সোনা ও অর্থ নেওয়া হয় বলে অভিযোগ। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কুপ্রভাব দূর করার সময় ‘পঞ্চামৃত’ নামক একটি পানীয় দেওয়া হত। তারপর তাঁকে ধর্ষণ করা হত বলে অভিযোগ।

মহিলা ১১ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবীন্দ্র ভাটে, দিলীপ গায়কওয়াড়, গৌরব সালভি, মহেন্দ্র কুমাভাত এবং গণেশ কদম নামক পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৬ (২)(এন),৪২০ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ