মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা, গ্রেফতার যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খুলে দেওয়ার চেষ্টা করলেন এক যাত্রী। বিপজ্জনক কাজ করতে বারণ করায় বিমান কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ।শেষ পর্যন্ত আগরতলা বিমানবন্দরে বিমান পৌঁছনোর পরে ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।ঘটনাটি ঘটেছে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমানে।

বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশের মুখপাত্র জ্যোতিষ্মান দাস চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, ইন্ডিগোর গুয়াহাটি-আগরতলা রুটের একটি বিমানে যাত্রী ছিলেন বিশ্বজি‍ৎ দেবনাথ (৪১)। বিমান যখন মাঝ আকাশে তখন তিনি আচমকাই জরুরি দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খোলার চেষ্টা চালান। আর তাঁকে ওই কাজ করতে দেখে আঁতকে ওঠেন বিমানের অন্যযাত্রীরা। বিমানে থাকা কর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই যাত্রী। শেষ পর্যন্ত বিমানে থাকা সহযাত্রীরাই বিশ্বজি‍ৎকে নিরস্ত করেন।

শেষ পর্যন্ত আগরতলা বিমানবন্দরে বিমান অবতরণের পরেই অভিযুক্ত যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইন্ডিগোর ওই বিমানে থাকা যাত্রীদের অভিযোগ, ঘটনার সময়ে মাদকসক্ত ছিলেন বিশ্বজি‍ৎ। এই প্রথম নয়, কয়েক মাস আগে হায়দরাবাদ থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে একই ঘটনা ঘটেছিল। গত এপ্রিলে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর এক বিমানেও এক মত্ত যাত্রী মাঝ আকাশে আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন। বেঙ্গালুরু পৌঁছনোর পরেই অভিযুক্ত যাত্রীকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা