মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ৪৮ ঘন্টায় ৩১ রোগীর মৃত্যু, গঠিত তদন্ত কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নান্দেড়ের সরকারি হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও সাতজন রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে চার নবজাতক রয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘন্টায় ১৬ নবজাতক-সহ ৩১ রোগীর মৃত্যু হয়েছে। একের পর এক রোগীর মৃত্যুর ঘটনায় সমালোচনার ঝড় ওঠার পরেই নড়েচড়ে বসেছে সেনা-বিজেপি সরকার। ৪৮ ঘন্টায় ৩১ রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নান্দেড়ের শঙ্কররাও চ্যবন সরকারি হাসপাতালে আশেপাশের এলাকা থেকে প্রতিদিনই প্রচুর রোগী দেখাতে আসেন। ওই হাসপাতালে বেশ কিছু পরিষেবা রয়েছে, যে কারণে আশেপাশের ৭০ থেকে ৮০ কিলোমিটার এলাকার্ বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু গত কয়েকদিন দিন ধরেই হাসপাতালে রোগীর চাপ বেড়ে চলেছে। সেই চাপে হাসপাতালের চিকি‍ৎসা কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। তার উপরে হাসপাতালের একাধিক কর্মীকে আচমকাই অন্যত্র বদলি করা হয়েছে। তাদের বিকল্প হিসেবে কাউকে দেওয়া হয়নি। ফলে কর্মীদের অভাবেও রোগীদের ঠিকমতো যত্ন নেওয়া যাচ্ছে না। উপরন্তু মিলছে না পর্যাপ্ত ওষুধ।

গত রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ১২ নবজাতক-সহ ২৪ রোগীর মৃত্যুর পরেই শোরগোল শুরু হয়।তার মধ্যে গত ২৪ ঘন্টায় আরও সাত রোগীর মৃত্যু  হয়েছে। এ নিয়ে ৪৮ ঘন্টায় ১৬ নবজাতক-সহ ৩১ রোগীর মৃত্যু হল। একের পর এক রোগীর মৃত্যু নিয়ে প্রথমে কর্মীর অভাব ও অপর্যাপ্ত ওষুধকেই কারণ হিসেবে ব্যাখ্যা দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার রীতিমতো ডিগবাজি কেয়ে হাসপাতালের ডিন শ্যামরাও ওয়াকোড়ে দাবি করেছেন, কর্মীর অভাব নেই এবং ওষুধেরও ঘাটতি নেই। সঙ্কটজনক অবস্থায় রোগীদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মহারাষ্ট্রের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দিলীপ মাহিসেকর সাংবাদিকদের জানিয়েছেন, নান্দেড়ের সরকারি হাসপাতালে ৪৮ ঘন্টায় ৩১ রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি রোগীর মৃত্যু সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখার পাসাপাশি চিকি‍ৎসক ও মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবেন কমিটির সদস্যরা।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত