ঘৃণা ভাষণে অভিযুক্ত অমিত শাহ-গিরিরাজ সিংহ-সহ ১০৭ সাংসদ-বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় কট্টর হিন্দুত্ববাদীদের রাম রাজত্ব শুরু হওয়ার পাশাপাশি বেড়ে চলেছে ঘটণা ভাষণ। মুসলিম-সহ সংখ্যালঘুদের নিশানা করে লাগাতার ঘৃণা ছড়ানোর কাজ করে চলেছে বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তবে পিছিয়ে নেই বাকি রাজনৈতিক দলগুলিও। দেশে বর্তমানে ১০৭ সাংসদ বিধায়কের বিরুদ্ধে ঘটণা ভাষণের অভিযোগে মামলা চলছে। আর ওই তালিকায় বাকি সব দলকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করেছে ধর্মের নামে বিষ ছড়ানোর মূলপাণ্ডা হিসেবে অভিযুক্ত বিজেপি।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের পক্ষ থেকে মঙ্গলবার ঘৃণা ভাষণে অভিযুক্ত জনপ্রতিনিধিদের নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ‘বর্তমানে দেশের ৪,৭৬৮ জন  সাংসদ-বিধায়কের মধ্যে ১০৭ জনের বিরুদ্ধে ঘৃণা ভাষণের দায়ে মামলা চলছে। তার মধ্যে সাংসদ সংখ্যা ৩৩ এবং বিধায়ক সংখ্যা ৭৪। ঘৃণা ভাষণ ছড়ানোয় বাকি সব দলকে টেক্কা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি। ওই দলের ৪২ সাংসদ-বিধায়কের বিরুদ্ধে ঘৃণা ভাষণের দায়ে মামলা চলছে। এর পরেই রয়েছে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গের দলের ১৫ সাংসদ-বিধায়ক ঘৃণা ভাষণ ছড়ানোর দায়ে অভিযুক্ত। স্বচ্ছ রাজনীতির দোহাই পারা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সাত সাংসদ-বিধায়কের বিরুদ্ধে একই অপরাধে মামলা চলছে।’  

ঘৃণা ভাষণ ছড়ানোর দায়ে যে সাংসদ-বিধায়কের নামে মামলা চলছে তার তালিকা চমকে ওঠার মতো। তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, বিমানবন্দরে গুন্ডামিতে অভিযুক্ত নিশিকান্ত দুবে, দিলীপ ঘোষ, প্রজ্ঞা ঠাকুর। বিধায়ক হিসেবে যারা ঘৃণা ভাষণ ছড়ানোয় অভিযুক্ত তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক