সুখবর! আগামী দুর্গাপুজোয় টানা ১১ দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারিদের

রাজ্য সরকার আরও কয়েকটি দিন বাড়তি ছুটি ঘোষণা করেেছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ অক্টোবর, শুক্রবার পঞ্চমীর দিন সরকারি অফিসে পুজোর ছুটি পড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। রাজ্য সরকারি কর্মচারিরা শুনে খুশিই হবেন যে আগামী দুর্গাপুজোয় একটানা ১১ দিন ছুটি উপভোগ করতে পারবেন। ফলে ২০২২ সালের দুর্গাপুজোয় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান এখন থেকেই সেরে ফেলতে পারেন কেউ কেউ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিল ছুটির তালিকা। এন আই অ্যাক্ট (Negotiable Instrument Act, 1881) অনুযায়ী এবার মোট ১৮টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা। তবে রাজ্য সরকার দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে কর্মচারিদের আরও ২০টি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি চারটি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভূক্ত সরকারি কর্মচারিরা।

শুক্রবার প্রকাশিত রাজ্য সরকারি কর্মচারিদের ছুটির তালিকায় চোখ বুলিয়ে দেখা যাচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় একটানা ১১দিন ছুটি পেতে চলেছেন তাঁরা। এন আই অ্যাক্টে দুর্গাপুজোয় ছুটি মাত্র তিনদিন, ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর। কিন্তু রাজ্য সরকার আরও কয়েকটি দিন বাড়তি ছুটি ঘোষণা করেেছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ অক্টোবর, শুক্রবার পঞ্চমীর দিন সরকারি অফিসে পুজোর ছুটি পড়বে। দুর্গাপুজোর ছুটি চলবে লক্ষ্মীপুজোর পরদিন ১০ অক্টোবর পর্যন্ত। কালীপুজোতেও তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা। পাশাপাশি দোল ও সরস্বতীপুজোয় একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া, গুরু রবিদাসের জন্মদিন, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজো উপলক্ষ্যে বিশেষ সম্প্রদায়ের কর্মচারিদের ছুটি থাকবে।

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার