শহরের ভিড় টানা পুজো মন্ডপগুলিতে লালবাজারের পুলিশকর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: চেতলা অগ্রণী পুজো মণ্ডপ পরিদর্শনে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ( সদর ) সন্তোষ পান্ডে এবং সঙ্গে ছিলেন ডেপুটি কমিশনার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও ।পুজোর উৎসবের সন্ধ্যায় রাস্তায় বেরিয়ে এবার জায়ন্ট স্ক্রিন দেখে কোন পুজো মণ্ডপে যাবেন তা বিবেচনা করার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। শহরের ১২টি পুজো মণ্ডপে(Puja Pandel) বসতে চলেছে এমন জায়ন্ট স্ক্রিন।

ইতিমধ্যে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুলিশ। এবার পুজো মণ্ডপ পরিদর্শন করে, নিয়ম বিধি মেনে কোন পুজো কেমন মণ্ডপ সেজেছে দর্শনার্থীদের স্বাগত জানাতে তা খতিয়ে দেখেন কলকাতা পুলিশের আধিকারিকরা। সোমবার সোমবার চেতলা অগ্রণি ক্লাবের পুজো মণ্ডপ দিয়ে শুরু হয় কলকাতা পুলিশের পুজো মণ্ডপ পরিদর্শন। লালবাজার(Lalbazar) সূত্রে খবর, আজ সোমবার ও আগামিকাল মঙ্গলবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার শহরের ১৯টি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন।

খতিয়ে দেখবেন নিয়ম বিধি মানা হয়েছে কি না। সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোর্য়ার্টার (JT.C.P.H.Q.)সন্তোষ পাণ্ডে প্রথমে যান চেতলা অগ্রণি ক্লাবে। সেখান থেকে তার পরবর্তী গন্তব্য ছিলো নিউ আলিপুরের সুরচি সংঘ। এরপরই তিনি যান বেহালা এলাকার একাধিক পুজো মণ্ডপে। যার মধ্যে রয়েছে বেহালা নূতন দল, বড়িশা ক্লাব ইত্যাদি। যে ক্লাবগুলো প্রতিবছরই পুজোর দিনগুলোতে ভিড় টানে সেইসব মন্ডপের প্রবেশ ও বাহির পথগুলি সঠিকভাবে নিয়ম নির্দেশ মেনে তৈরি হয়েছে কিনা তা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। হরিদেবপুরের ৪১ পল্লী ক্লাবের(41 Pally) পূজা মন্ডপে গিয়েও সব কিছু খতিয়ে দেখেন পুলিশ অফিসাররা।

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত