শর্ত চাপিয়ে তৃণমূলের সঙ্গে সাক্ষাত রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে তৃণমূলের সঙ্গে সাক্ষাত করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধর্না অবস্থানের ৯৬ ঘণ্টা পর দেখা করছেন রাজ্যপাল। তবে ইতিমধ্যেই রাজভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, মোবাইল নিয়ে রাজভবনে ঢোকা যাবেনা। এমনকি সংবাদমাধ্যমকেঅ নিষিদ্ধ করা হয়েছে। সব আলোচনাই হবে ক্যামেরার আড়ালে।

বিকেল ৪টেয় বৈঠকের ১৫ মিনিট আগেই রাজভবনে পৌঁছে যায় তৃণমূল। ১০০ দিনের কাজের বঞ্চিতদের গুচ্ছ গুচ্ছ চিঠি নিয়েই হাজির হন অভিষেকরা। ২০ লক্ষের বেশি বঞ্চিত শ্রমিকের চিঠি তাঁরা রাজ্যপালকে তুলে দেবেন। অভিষেকের নেতৃত্বে ৩০ জন সদস্যের প্রতিনিধি দল রাজভবনে পৌঁছয়।  এর মধ্যে সাত জন বঞ্চিত বা ১০০ দিনের কাজ করেও টাকা পায়নি এমন পরিবারের সদস্য রয়েছেন।

কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্তির দাবিতে তৃণমূল দিল্লি অভিযান করে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লির কৃষিভবন পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। তবে মন্ত্রী সাক্ষাত না করেই বেরিয়ে যাওয়ায় কৃষিভবনেই  ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত দিল্লি পুলিশ তাঁদের আটক করে। সেখান থেকেই রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক। দাবি একটাই, বঞ্চিতদের কথা রাজ্যপালকেই শুনতে হবে। তা তুলে ধরতে হবে দিল্লির দরবারে।

রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে থাকায় সাক্ষাৎ হয়নি। তাই ৫ অক্টোবর থেকে রাজভবনের উত্তর গেটের সামনেই ধর্নায় বসেন অভিষেক। রবিবার রাতে দমদম বিমানবন্দরে নেমে অবশ্য তৃণমূলকে খোলাখুলি রাজভবনে আমন্ত্রণ জানান সি ভি আনন্দ বোস। বলেন, ”ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। রাজভবনে দরজা খোলা সকলের জন্য। যে কেউ দেখা করতে আসতে পারেন।”  এর পর রাজ্যপাল রাজভবনের উত্তর গেটে অবস্থানকারী তৃণমূল কর্মী, সমর্থকদের এড়িয়ে দক্ষিণ গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। জল্পনা উঠেছিল তিনি দেখা করবেন কিনা। অবশেষে তৃণমূলের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল।

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আটক ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু