উরুগুয়ের কাছে হারল ব্রাজিল, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা মোটেও ভাল যাচ্ছে না প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। মঙ্গলবার রাতে বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গেল সেলেকাওরা। তার চেয়েও বড় দুঃসংবাদ চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ফের কবে তিনি মাঠে ফিরতে পারবেন তা অনিশ্চিত।

আগের ম্যাচেই ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল ব্রাজিল। ফলে এদিন শুরু থেকেই জয়ের লক্ষ্য ঝাঁপিয়েছিলেন নেইমার-রদ্রিগোরা। দ্য স্কাই ব্লুদের ২২ বছর ধরে না হারার রেকর্ড বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল সেলকাওদের। যদিও হার না মানার অদম্য জেদ নিয়ে লড়ে গিয়েছে উরুগুয়ের খেলোয়াড়রা। তার ফলও পেয়েছে। প্রথমার্ধের ৪২ মিনিটে ম্যাক্সি আরাউজোর কাছ থেকে বল পেয়ে ডারউইন নুনেজ দুর্দান্ত এক হেডে ব্রাজিলের জাল কাঁপান। গোল খাওয়ার পরে আরও তেড়েফুঁড়ে নামে ব্রাজিল। ৪৪ মিনিটের মাথায় উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ে আচমকাই ধাক্কা খেয়ে মাঠে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন নেইমার। প্রথমে অনেকেই মনে করছিলেন হয়তো নাটক করছেন। কিন্তু ব্রাজিলের তারকা ফুটবলার ওঠে না দাঁড়ানোয় দু’দলের খেলোয়াড়রাই নেইমারের কাছে ছুটে যান। প্রাথমিক চিকি‍ৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে স্ট্রেচারে ছেড়েই মাট ছাড়তে হয় ব্রাজিলের সেরা অস্ত্রকে। তাঁর পরিবর্তে মাঠে নামেন রিচার্লিসন।   

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা উরুগুয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায়। মূলত মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৭৭ মিনিটে কর্নার আদায় করে নেয় উরুগুয়ে। ব্রুনো মেন্ডেজের নেওয়া কর্নার কিক থেকে বল ধরে ডারউইন নুনেজ জটলার মধ্যে পাস বাড়ান ডি লা ক্রুজকে। ওই বল থেকে গোল করতে ভুল করেননি তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়েন নুনেজ-ক্রুজরা। আর এদিন জেতার ফলে  ২০০১ সালের পর ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের মুখ দেখল উরুগুয়ে।

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র