তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি ,রানাঘাট: নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বেগপাড়া এলাকায় এক তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী এবং বিভিন্ন নথিপত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতা মনোজ ঘোষের(TMC Leader Manoj Ghosh) বাগানবাড়ির সংলগ্ন একটি বাড়ি থেকে এই সামগ্রীগুলি উদ্ধার করা হয়।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক অসীম কুমার বিশ্বাস এবং তাঁর দলের বেশ কিছু কর্মী-সমর্থক।

এছাড়াও, ভারতীয় জনতা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট পিয়ালী বিশ্বাস এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত হন। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল বিপুল পরিমাণ ত্রিপল, মশারি, কম্বল, চাদর, সিঁদুর এবং বাচ্চাদের খেলনা সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। শুধু তাই নয়, বাড়িটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল এবং নথিপত্র উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মনোজ ঘোষ সাধারণ মানুষকে ভুয়ো চাকরির(Fake Job) প্রলোভন দেখিয়ে এবং তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এই নথিপত্রগুলি সংগ্রহ করে রেখেছিলেন।

একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের পরাজিত এক প্রার্থীর ভিভিপ্যাট (VVPAT) এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও ওই বাড়ি থেকে উদ্ধার হয় বলে জানান বিজেপি বিধায়ক।বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের অভিযোগ, তৃণমূল নেতা মনোজ ঘোষ নিজের প্রভাব খাটিয়ে সরকারি সম্পদ ও ত্রাণ সামগ্রী আত্মসাৎ করেছিলেন এবং ভোটের সময় সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ভোট কেনার উদ্দেশ্যে এগুলি মজুত করা হয়েছিল। তাঁর আরও অভিযোগ, মনোজ ঘোষ একজন জমি মাফিয়া ও অপরাধী, যার বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার করা, এমনকি মহিলাদের ওপর অ্যাসিড হামলা ও বোমাবাজির মতো মারাত্মক অভিযোগও রয়েছে।

ঘটনার খবর পেয়ে রানাঘাট থানা(Ranaghat P.S.) ও কুপার্স ফাঁড়ির পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। মনোজ ঘোষের বাড়ি থেকে জিনিসপত্র উদ্ধারের পর উপস্থিত জনতার ক্ষোভ গিয়ে আছড়ে পড়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে। উত্তেজিত জনতা ডিম বৃষ্টি করে প্রধানের বাড়িকে লক্ষ্য করে।শেষ পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত প্রধানের বাড়ির সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার