ইজরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৩,৩৩৪ শিশু, ধ্বংসস্তুপে চাপা ১,০০০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাজায় ফিলিস্তিনি নিধনযজ্ঞ চালাচ্ছে ইজরায়েল। রেহাই পায়নি নিরীহ শিশু-মহিলারা। তিন সপ্তাহের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী।এই  সংঘর্ষে গাজায় কমপক্ষে নিহত হয়েছে ৩,৩৩৪ জন শিশু। পশ্চিম তীরে আরও ৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এমনকি ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে আরও ১,০০০ শিশু। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

এই সংস্থার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে সংঘাতে যত শিশু নিহত হয়েছে, গাজায় তিন সপ্তাহে তার চেয়ে বেশি শিশু নিহত হয়েছে।  সংস্থার ফিলিস্তিনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেন, ‘একটি শিশু নিহতের ঘটনাই অনেক বড় কিছু, সেখানে হাজার হাজার শিশু নিহতের ঘটনা নিঃসন্দেহে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। একটি যুদ্ধবিরতি তাদের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রাজনীতির আগে জনগণকে রাখতে হবে। চলমান যুদ্ধে প্রতিদিন শিশুরা নিহত ও আহত হচ্ছে। গাজায় এমন কোনো স্থান নেই যেখানে শিশুরা নিরাপদ বোধ করতে পারে। শিশুদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে, বিশেষ করে যখন তারা স্কুল এবং হাসপাতালে নিরাপত্তা চাইছে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলে হামলা চালায় হামাস। তার পরিবর্তে পাল্টা হামলা চালায় ইজরায়েল। গাজা কার্যত ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। সংঘর্ষে ৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৪০ শতাংশই শিশু। আহত ৬,০০০-এর বেশি শিশু। গাজায়  খাবার,জল, বিদ্যুৎ, জ্বালানি বন্ধ করেছে ইজরায়েল। ফলে হাসপাতালগুলিতে পরিষেবা ব্যহত হয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান