সহপাঠীর সঙ্গে কথা বলায় আঙুল কেটে দিল সিনিয়াররা

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লিঃ দিল্লির দ্বারকা দক্ষিণের একটি স্কুলে  মহিলা সহপাঠীর সঙ্গে কথা বলায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে মারধর করে আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সিনিয়ারদের বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযুক্তরা  একই স্কুলে পড়াশোনা করতেন এবং বর্তমানে সে স্নাতক পাশ করেছে। ঘটনাটি ঘটেছে গত ২১ অক্টোবর। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি তার বাবা-মাকে হামলার কথা জানাননি। সে দাবি করেছে অভিযুক্ত মোটরসাইকেলের চেইন দিয়ে আঙুল কেটে ফেলে দিয়েছে। শুক্রবার সে তার বাবা-মাকে পুরো  ঘটনাটি জানায় ।

সেই ঘটনা শুনে নির্যাতিতার বাবা-মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি দায়ের হয়েছে এফআইআর ।  পুলিশকে জানিয়েছে যে অভিযুক্তরা স্কুলের বাইরে নির্যাতিতার সঙ্গে দেখা করে এবং তাকে একটি পার্কে নিয়ে যায়। তবে প্রথমে সে পার্কে যেতে অস্বীকার করায় পাথর দিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এই হামলার  পরেই অভিযুক্তরা তাঁর আঙ্গুল কেটে দেয়। নির্যাতিতার পরিবারের তরফ থেকে ওঠা অভিযোগগুলি  খতিয়ে দেখা শুরু করেছে  পুলিশ।

কি কারণে  দ্বাদশ শ্রেণির পড়ুয়াটির ওপর হামলা চালায় অভিযুক্তরা তা নিয়ে তদন্তে নেমেছে দিল্লির দ্বারকা অঞ্চলের পুলিশ। ইতিমধ্যেই  পুলিশের জারে ধরা পড়েছে অভিযুক্তরা। শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ। পাশাপাশি নির্যাতিতার স্কুলের কর্তৃপক্ষ সঙ্গেও কথা বলবে পুলিশ আধিকারকরা।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে