আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিগজুয়ামের সম্ভাব্য অভিমুখ তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ

Courtesy - Windy

নিজস্ব প্রতিনিধি: হেমন্তের মাঝে বঙ্গোপসাগরের(Bay of Bengal) বুকে ফের ঘূর্ণিঝড়ের(Cyclone) প্রাদুর্ভাবের সম্ভাবনা। এমনিতেই বর্ষার শুরুর আগে ও পরে ভারতীয় উপমহাদেশের ২ দিকে থাকা বঙ্গোপসাগর ও আরবসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকে। সাম্প্রতিককালের একের পর এক সমীক্ষা আবার বলে দিচ্ছে, আরবসাগর অপেক্ষা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। আগামী দিনে সাগরের জল যত বেশ গরম হবে, ততই ভারতীয় উপমহাদেশের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনাও বাড়বে। বিপদ বাড়বে বাংলাদেশের পাশাপাশি উত্তর মায়ানমারেরও। কিছুদিন আগেই দিল্লির মৌসম ভবন(Mousam Bhawan) আগেই জানিয়েছে বঙ্গোপসাগরে এখন ঘূর্ণিঝড় তৈরির মতো পরিস্থিতি রয়েছে। আবার একটি বেসরকারি আবহাওয়া সংস্থাও জানিয়েছে, চলতি মাসের শেষ দিকেই নতুন এক ঘূর্ণিঝড় দানা বাঁধবে বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজুয়াম(Michaung)। এখন জানা যাচ্ছে সেই ঘূর্নিঝড়ের অভিমুখ হতে পারে উত্তর তামিলনাড়ু(Tamilnadu) ও দক্ষিন অন্ধ্রপ্রদেশ(Andhra Pradesh)। অর্থাৎ বাংলার(Bengal) সেই অর্থে কোনও বিপদ নাও ঘটতে পারে।

নানা সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলে নয়া ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে ওড়িশা, বাংলা অথবা বাংলাদেশ। কিন্তু এদিন দিল্লির মৌসম ভবনের আবহাওয়াবিদদের একাংশের দাবি, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস পূর্ব ভারতের দিকে ঢুকতে শুরু করে দিয়েছে। সেই হাওয়ার জন্য বঙ্গোপসাগরের বুকে সৃষ্ট হতে চলা ঘূর্ণিঝড় উত্তর দিকে এগোতে পারবে না। সেই কারণেই তা তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাবে। চেন্নাই ও মছলিপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে সে মূল ভূখন্ডে পা রাখবে। ল্যান্ডফলের সময়ে তার গতিবেগ হতে পারে ১০০ থেকে ১২০কিমি। যদি একান্তেই সেই শেষ মুহুর্তে গতিপথ বদল করে তাহলেও বড্ডজোর অন্ধ্রপ্রদেশ কিংবা দক্ষিণ ওড়িশায় তা ধাক্কা মারবে। বাংলা বা বাংলাদেশের দিকে এই ঝড় যাবে না। তবে মৌসম ভবনের আবহাওয়াবিদদের অপর অংশের দাবি, যে ঘূর্ণিঝড় এখনও জন্মই নেয়নি, সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ কী হবে তা এখনই জোর গলায় বলা সম্ভব নয়। তবে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া জোরালো হলে ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতেই আঘাত হানবে।

Published by:

Share Link:

More Releted News:

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ