বসিরহাটে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ,তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া থানার, গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের, পুকুরিয়া গ্রামে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।স্থানীয়রা জানান, ২২ বছরের গৃহবধূ আরিফা খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হাড়োয়া থানায়(Haroa P.S.) খবর দেয় এলাকাবাসী । পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় নিথর দেহ উদ্ধার করে। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে স্বামী আলমগীর মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। স্বামী আলমগীর মোল্লা পেশায় ভ্যান চালক। তাদের দুই সন্তান রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার উস্তি(Usti) এলাকার বাসিন্দা আরিফা খাতুন এর সঙ্গে বিবাহ হয়েছিল আনুমানিক বছর চারেক আগে। বিয়ের পর তাদের দুই সন্তান হয় । তারপর হঠাৎই ছন্দপতন অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই গৃহবধূ।

ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে(Bashirhat District Hospital) পাঠানো হয়েছে।পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। তবে সত্যি কি আত্মহত্যা করলেন ওই বধূ নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে, জানতে ঘটনার দিকে নজর রেখেছেন তদন্তকারীরা।

অন্যদিকে, পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। বধূর অকাল মৃত্যুতে বধুর পরিবারের পাশাপাশি পুকুরিয়া গ্রামের(Pukuria Village) শোকের ছায়া নেমে এসেছে। এই প্রসঙ্গে হাড়োয়ার মানবাধিকার কর্মী শেখ নান্নু মিয়া বলেন, প্রতিটি মৃত্যু দুঃখের । সমাজের প্রতি সচেতনতার বার্তা দিয়ে এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, তিনি বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং নিরপেক্ষ তদন্ত করে যদি কোন ব্যক্তি দোষী হয় তাকে শাস্তির আওতায় আনা হোক। নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মানব অধিকার কর্মী।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক