সন্তান নেওয়ার আর্জি জানিয়ে কেঁদে ভাসালেন কিম জং উন

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ জনসংখ্যা বাড়াতে  নারীদের সন্তান নেওয়ার জন্য আবেদন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে কিম উত্তর কোরিয়ার মহিলাদের কাছে আরও সন্তান নেওয়ার আবেদন জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। উত্তর কোরিয়ায় ক্রমহ্রাসমান জন্মহারের পরিপ্রেক্ষিতে কিম তাঁর দেশের মহিলাদের কাছে বেশি বেশি সন্তান নেওয়ার আবেদন জানিয়ে আসছিলেন।

 ‘জাতীয় শক্তি’ বাড়াতে মহিলাদের আরও সন্তান নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন কিম। এই জন্মহার নিয়ে  উত্তর কোরিয়ার নেতা বলেছেন, ‘জন্মহারের পতন বন্ধ করার পাশাপাশি  শিশুদের ভাল যত্ন নেওয়া এবং তাদের ভাল শিক্ষা দেওয়া পারিবারিক বিষয়, যা আমাদের সমাধান করা উচিত।’

জাতিসংঘের হিসাব অনুসারে, ২০২৩ সাল নাগাদ উত্তর কোরিয়ায় মা প্রতি সন্তানের গড় সংখ্যা ছিল ১.৮। উত্তর কোরিয়ার মতো তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়াতেও জন্মহার ব্যাপকভাবে হ্রাস হচ্ছে। ১৯৭০-১৯৮০ এর দশকে উত্তর কোরিয়া যুদ্ধের পরে জনসংখ্যা বৃদ্ধির গতি কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করে। কিন্তু ১৯৯০-এর দশকের মাঝামাঝি এক মহামারির কারণে অনেক  মানুষ প্রাণ হারান। তারপর থেকেই উত্তর কোরিয়ায় কমতে থাকে জন্মহার।

বর্তমানে জনসংখ্যা বাড়াতে উত্তর কোরিয়া সরকারের তরফে সম্প্রতিই নানা প্রকল্পের ঘোষণা করা হয়েছে। যেমন- যেসব বাবা-মায়ের তিন বা তার বেশি সন্তান রয়েছে তারা শিশুদের জন্য বাসস্থান, রাজ্য থেকে ভর্তুকি, বিনামূল্যে খাবার, ওষুধ, গৃহস্থালী সামগ্রী এবং শিক্ষাগত সুবিধা পাবেন।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব