‘আমার তিন সন্তান,’ বিস্ফোরক শোভন, আইনি পথে রত্না

ফেসবুক লাইভে এসে বিস্ফোরক বক্তব্য রাখলেন প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্ট্যোপাধ্যায়। বুধবার স্পষ্টভাবেই তিনি জানিয়ে দিলেন দশমীর দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মাথায় সিঁদুর দান নিছক ছেলে খেলা নয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ফেসবুক লাইভে এসে বিস্ফোরক বক্তব্য রাখলেন প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্ট্যোপাধ্যায়। বুধবার স্পষ্টভাবেই তিনি জানিয়ে দিলেন দশমীর দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মাথায় সিঁদুর দান নিছক ছেলে খেলা নয়। সিঁদুর দান করেই বৈশাখীকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন তিনি। এরই সঙ্গে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন জানিয়েছেন, তাঁর তিন সন্তান রয়েছে। অর্থাৎ এরপর আর বলাই যায় বিশেষ বান্ধবী বৈশাখীর সঙ্গে সম্পর্ককে মান্যতা দিয়েছেন শোভন চট্ট্যোপাধ্যায়।

বুধবার ফেসবুক লাইভে এসে শোভন জানিয়েছেন, ‘আমার দুই নয় তিন সন্তান রয়েছে। সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানী চট্টোপাধ্যায় যেমন আমার সন্তান। তেমন রীলিনা বন্দ্যোপাধ্যায়ও আমার সন্তান। দশমীর দিন সিঁদুর খেলা আমার জীবনের অন্যতম সত্য। আপনারা ছেলে খেলা মনে করতে পারেন কিন্তু, তা কীভাবে সত্যি করতে হয় সেজন্য আমি শপথ নিয়েছি। কার কত হিম্মত আছে দেখব। যাবতীয় অপপ্রচারের জবাব আমি ফেসবুক ভিডিয়োতেই দেবো। অপেক্ষা করুন।’

সপ্তর্ষি চট্ট্যোপাধ্যায় ও সুহানী চট্ট্যোপাধ্যায় শোভন ও রত্না চট্ট্যোপাধ্যায়ের দুই সন্তান। আবার বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যা হল রীলিনা বন্দ্যোপাধ্যায়। তাঁকেও নিজের সন্তান বলেই মান্যতা দিয়েছেন শোভন। আর এই ঘটনায় রীতমত ক্ষুদ্ধ তৃণমূল বিধায়ক তথা শোভন চট্ট্যোপাধ্যায়ের বর্তমান স্ত্রী রত্না। তিনি জানিয়েছেন, ‘ওঁরা যা পারছে করছে। কিন্তু, ভুলে যাচ্ছে দেশে এখনও আইন রয়েছে। শোভন আইনত এখনও আমার স্বামী। দুর্গা প্রতিমার পেছনে একটা বাঁশ থাকে। আমি সেই বাঁশ। ওঁরা বিয়ের কথা ভাবুক, তারপর আমি দেখছি, আইনত সব পদক্ষেপ নেব। পুজোর সময় ফোন করে শোভন একবারও ছেলে-মেয়ের খোঁজ পর্যন্ত নেননি। শুধু পুজো নয়, জন্মদিনে পর্যন্ত ওঁদের একটিবার শুভেচ্ছা জানায় না।’

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার