মুরগির গাড়ি  আটকাচ্ছে পুলিশ, বিক্ষোভ ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তায় মুরগি বোঝাই গাড়ি আটকাচ্ছে পুলিশ। আর সেই গাড়ি জামিনের জন্য চাইছে মোটা  টাকা।  আর সেই ফাঁকে লোপাট হচ্ছে   মুরগিও। এবার তা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সাপ্লাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উলুবেরিয়ায়।  পুলিশের নামে অভিযোগ করে স্মারকলিপিও জমা দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের অভিযোগ পুলিশের অত্যাচারের জেরে তাঁর ব্যবসা করতে পারছে না। তাই তাদের  মারাত্মক ক্ষতি হচ্ছে। মূলত ,ওড়িশা এবং মেদিনীপুর থেকে মুরগি  আসে কলকাতায়। আর সেই মুরগির গাড়ির আটকাচ্ছে পুলিশ।

গাড়ির চালকদের কাছ থেকে নিচ্ছে মোটা টাকা। আর টাকা না দিলে পুলিশ টাকার কেস করে দিচ্ছে। এই ঘটনার জেরে ক্ষতির মুখে পড়ছে মুরগি ব্যবসায়ীরা। তাই এবার বাধ্য হয়েই পুলিশের নামে মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখালেন সাপ্লাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।  ব্যবসায়ীদের  একাংশের অভিযোগ, পুলিশের এই জোরজুলুমের জেরে  ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও পরিস্থিতির বদল হয়নি বলে দাবি ব্যবসায়ীদের।

শুধু তাই নয় শীঘ্রই পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে তাঁরা মুরগি ব্যবসা বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেয়। তবে এই ঘটনা নিয়ে পুলিশদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোন কোন পুলিশ এই জোরজুলুম করছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে  মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের কর্মকর্তারা। তবে কি কারণে এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের