প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করলেন সাক্ষী মালিক-বজরং পুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে ‘অভিযুক্ত’ ব্রিজভূষণ শরণ সিংযের ঘনিষ্ঠ সঞ্জয় সিং নির্বাচিত হতেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন সাক্ষী মালিক ও বজরং পুনিয়া। বৃহস্পতিবার বুট তুলে রাখার কথা জানিয়েছিলেন সাক্ষী। আর শুক্রবার পদ্মশ্রী সম্মান ফেরানোর ঘোষণা করেছেন পুনিয়া। ওই ঘোষণার কয়েক ঘন্টা বাদেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করলেন দেশের দুই তারকা কুস্তিগীর। জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সাক্ষী-বজরংদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সোনিয়া তনয়া।

গতকাল বৃহস্পতিবারই জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। সভাপতি পদে জয়ী হয়েছেন বিদায়ী সভাপতি তথা বাহুবলী বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংযের ‘ডানহাত’ হিসাবে পরিচিত সঞ্জয় সিং। ওই খবর জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন সাক্ষী মালিক-বজরং পুনিয়া-বিনেশ ফোগতের মতো পদকজয়ী তারকা কুস্তিগীররা। সঞ্জয়ের বকলমে জাতীয কুস্তি ফেডারেশনে যে ব্রিজভূষণই ছড়ি ঘোরাবেন তা নিশ্চিত হওয়ার পরেই খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন সাক্ষী। সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন।  

শুক্রবার সকালেই স্বামী সত্যব্রত কাদিয়ানকে সঙ্গে নিয়ে হরিয়ানার কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডার সঙ্গে দেখা করেন সাক্ষী। সঙ্গে ছিলেন বজরং পুনিয়াও। তাদের আন্দোলনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন কংগ্রেস সাংসদ। রাতেই প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করেন সাক্ষী-বজরং। দুজনের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের মানসিকভাবে ভেঙে না পড়ার অনুরোধ জানান রাজীব তনয়া। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘যে মহিলা কুস্তিগীররা দেশকে পদক এনে দিয়েছেন, সম্মান এনে দিয়েছেন, আজ তাঁদের চোখের জলে খেলা ছাড়তে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। শ্লীলতাহানিতে অভিযুক্তকে (ব্রিজভূষণ শরণ সিং) বাঁচাতে কীভাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব চেষ্টা চালাচ্ছেন, তা গোটা দেশের মহিলারা দেখছেন। তারাই এর যোগ্য জবাব দেবেন।’ সাক্ষী এবং বজরংদের আন্দোলনে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন প্রিয়াঙ্কা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক