লোকসভা ভোটের জন্য ইস্তেহার কমিটি কংগ্রেসের, নেতৃত্বে চিদম্বরম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিন রাজ্যের বিধানসভা ভোটে ভরাডুবির দুঃসহ স্মৃতি ভুলে লোকসভা ভোটের জন্য কোমর কষে ঝাঁপাল কংগ্রেস। শুক্রবার রাতেই লোকসভা ভোটের ইস্তেহার তৈরির জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর ওই কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।

বৃহস্পতিবার রাতেই লোকসভা ভোটের রণকৌশল নির্ধারণে বৈঠকে বসেছিল কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি। ওই বৈঠকেই অযথা দেরি না করে লোকসভা ভোটের জন্য এখন থেকেই কোমর কষে ঝাঁপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৫৪৩টি লোকসভা আসনেই একজন করে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর ওয়ার্কিং কমিটির বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই ইস্তেহার কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছে শতাব্দী প্রাচীন দলের পক্ষ থেকে।

কোন-কোন প্রতিশ্রুতি তুলে ধরে লোকসভা ভোটে সাধারণ মানুষের দরজায় যাওয়া হবে তা তৈরি করার ভার দেওয়া হয়েছে পি চিদম্বরম-সহ দলের ১৬ নেতার কাঁধে। ইস্তেহার কমিটিতে সহ আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও-কে। কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, প্রিয়াঙ্কা গান্ধি, আনন্দ শর্মা, জয়রাম রমেশ, শশী তারুর, গাইখানগাম, গৌরব গগৈ, প্রবীণ চক্রবর্তী, ইমরান প্রতাপগড়ি, কে রাজু, ওমকার সিং মারকাম, রঞ্জিত রঞ্জন, জিগনেশ মেবানি ও গুরদীপ সাপ্পল। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চলতি মাসের মধ্যেই স্ক্রিনিং কমিটি গঠন করা হবে।

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের

বাড়িতে লাগান এই ৫ গাছ, অর্থকষ্ট কাকে বলে তা ভুলে যাবেন?

আজকের রাশিফলঃ শনির সুদৃষ্টি, সরকারি চাকরি পরীক্ষার্থীরা সুখবর পেতে চলেছেন..

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল