দৌড়চ্ছে সূচক, দালাল স্ট্রিটে অকাল হোলি

বাজার খুলতেই সূচক পেরিয়ে গেল ২০০ অঙ্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  সপ্তাহের প্রথম দিন দালাল স্ট্রিটে খুশির হাওয়া। বাজার খুলতেই সূচক পেরিয়ে গেল ২০০ অঙ্ক। সূচক থামল  ৬০, ৩৩৯.২৮ পয়েন্টে। পাল্লা দিয়ে বেড়েছে নিফটির সূচক। ৬৯.৯০ বেড়ে সূচক স্পর্শ করে ১৭, ৯২৩.১০ পয়েন্ট। গত সপ্তাহে শেষ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৬৩.১১ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৬০, ০৪৮ পয়েন্টে। নিফটির সূচক ৩০.২৫ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৭, ৮৫৩ পয়েন্টে।

বাজার খুলতেই লেনদেন ভালো হয়েছে। সপ্তাহের প্রথম দিন লাভের মুখ দেখেছে মারুতি। শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশ। লাভের মুখ দেখেছে এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই,বাজাজ অটো, এম অ্য়ান্ড এম, অ্যাক্সিস ব্যাঙ্ক।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, বাজার চাঙ্গা হওয়ার প্রধান কারণ করোনা পরিস্থিতি। অনেকেই আশা করছে, দৈনিক সংক্রমণ সাম্প্রতিক অতীতের তুলনায় ক্রমহ্রাসমান হওয়ার ফলে অনেকেই বিনিয়োগ করতে চাইছেন। ফলে, ভারতের শেয়ার বাজার শুধু নয়, অন্যান্য দেশের শেয়ার বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছে, সূচক আপাতত উর্ধ্বমুখীই থাকবে।

১৯৯০ সালের ২৫ জুলাই প্রথমবার সূচক ১০০০ পয়েন্ট অতিক্রম করে গত শুক্রবার প্রথমবারের মতো সূচক ৬০ হাজারের ঘর স্পর্শ করে। যা একটি ঐতিহাসিক এবং স্মরণীয় যাত্রা। ৬০ হাজারের ঘর স্পর্শ করতে সময় লাগল ৩১ বছর।

এদিকে দেশের চার মেট্রো শহরে আচকাই ঊর্ধ্বমুখী ডিজেলের দাম। রবিবার আচমকাই দাম বাড়ে ডিজেলের। রবিবার কলকাতায়  লিটার প্রতি পেট্রলের দাম ছিল ১০১ টাকা ৬২ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ২৫ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯২ টাকা ১৭ পয়সা।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা