জ্যাকলিনের সঙ্গে সুকেশের কথিত চ্যাট ফাঁস, সবটাই মিথ্যে বলে দাবি কনম্যানের

আমি স্পষ্ট করে বলতে চাই যে, এই কথিত হোয়াটসঅ্যাপ বার্তা বা ভয়েস নোটগুলির একটিও আমার দ্বারা বা জেল থেকে বা অন্যথায় পাঠানো হয়নি। তাকে ফাঁহানোর জন্যেই তাঁর নাম করে বার্তা পাঠিয়েছে অন্য কেউ,

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির মামলায় এখনও জেলবন্দী কনম্যান সুকেশ চন্দ্রশেখর। যাঁর সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ২০২১ থেকেই তিনি সুকেশের দ্বারা দামি দামি উপহার নেওয়ার অভিযোগে আইনের নজরে রয়েছেন। তাঁর বিরূদ্ধে অভিযোগ, তিনি সুকেশের জালিয়াতির টাকা দিয়েই দামি দামি উপহার নিয়েছেন। তবে অভিনেত্রীর অভিযোগ তিনি সুকেশের বিষয়ে কিছুই জানতেন না। বর্তমানে অভিনেত্রী তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগের থেকে রেহাই চাইছেন। সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের কয়েক ডজন হোয়াটসঅ্যাপ বার্তা নিয়ে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ পৌঁছেছিলেন দিল্লি পাতিওয়ালা হাউস কোর্টে।

যেখানে অভিনেত্রীর দাবি, সুকেশ চন্দ্রশেখর তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন, এবং তাঁর খ্যাতি নষ্ট করেছেন। তবে অভিনেত্রীর দেওয়া সমস্ত অভিযোগ নস্যাৎ করে সুকেশ বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই যে, এই কথিত হোয়াটসঅ্যাপ বার্তা বা ভয়েস নোটগুলির একটিও আমার দ্বারা বা জেল থেকে বা অন্যথায় পাঠানো হয়নি। তাকে ফাঁহানোর জন্যেই তাঁর নাম করে বার্তা পাঠিয়েছে অন্য কেউ, যেখানে সে তাঁকে “কালো কুর্তা বা পোশাক পরতে” বলেছিল। তবে তাঁকে আমি ভালবেসেছিলাম। তবে এটির বিচার তিনি আইনি উপায়ে করবেন। অবৈধ চ্যানেলের মাধ্যমে নয়”। দিল্লির মান্ডোলি জেল থেকে জ্যাকুলিন ফার্নান্দেজের কাছে ওই বার্তাগুলি এসেছে বলে অভিযোগ।সুকেশ চন্দ্রশেখর এই মামলায় সিবিআইয়ের তদন্ত চেয়েছেন এবং অভিযোগ করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁর ভয়েস নকল করে অভিনেত্রীর কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

কনম্যান একটি চিঠিতে অভিনেত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে বলেছেন যে, “তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০ মিলিয়ন ভুয়ো ফলোয়ার কেনার জন্য কীভাবে একটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফার্মে কোটি টাকা স্থানান্তর করা তা তদন্তের আর্জি ইডির কাছে। তিনি তদন্তের জন্য আগস্ট মাসে হোয়াটসঅ্যাপ বার্তাগুলির বিষয়ে দিল্লি হাইকোর্টের কাছে গিয়ে বিশদ তদন্তের নির্দেশ চেয়েছেন।” এদিকে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিনেতার পিটিশনের বিরোধিতা করে বলেছেন যে, তিনি চন্দ্রশেখরের কাছ থেকে ৭.১২ কোটি মূল্যের উপহার পেয়েছিলেন এবং শ্রীলঙ্কায় তাঁর বোনকে ১.১২ কোটি মূল্যের উপহার পৌঁছে দেওয়ার অভিযোগ অস্বীকার করেননি।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের