দ্বিতীয় দফায় রাজ্যে শুরু দুয়ারে সরকার কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে দ্বিতীয় দফায় শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। গত ৩০ শে ডিসেম্বর শেষ হয়েছিল দুয়ারে সরকারের কর্মসূচি। পূর্ব ঘোষিত সময়সূচী অনুসারে  ফের নতুন বছরের দ্বিতীয় দিনেই শুরু হয় কর্মসূচি।  নবান্নের তরফে জানানো হয়েছে ৫টি প্রকল্পের ক্ষেত্রেই ১০০ শতাংশ পরিষেবা নিশ্চিত করা হবে। এই পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে  বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ, বিদ্যুতের নয়া সংযোগ, বিদ্যুতের বকেয়া ছাড় এবং উদ্যম পোর্টালে নথিভুক্তকরণ। 

জানা গিয়েছে, ১ লা জানুয়ারি পর্যন্ত ৫০ লক্ষ ১১ হাজার ৩২৭টি আবেদনপত্র জমা পড়েছে। ইতিমধ্যে পরিষেবা দেওয়া হয়েছে ৩৪ লক্ষ ৭৭ হাজার ৪৯৭ জন দুয়ারে সরকারে আবেদনকারীর।  সবচেয়ে বেশি উৎসাহ দেখা গিয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে। এরপরেই আবেদন জমা পড়েছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, বিধবা ভাতা, বার্ধক্যভাতার জন্যে। জানা গিয়েছে, প্রায় ২৫ হাজার ছাড়িয়েছে আবেদনকারির সংখ্যা।

উল্লেখ্য, দুয়ারের সরকার ক্যাম্পে শুধু মাত্র বিভিন্ন প্রকল্পের নথিভুক্ত করা যায় না। সেখানে স্থানীয় সমস্যার জন্য আবেদন করা  যায়। তা ‘পাড়ার সমাধান’ কর্মসূচির মধ্যে পড়ে। এরআগে দুয়ারে সরকারে শিবিরের সংখ্যা ছিল ৫.৬৬ টি । সেখানে প্রায় ৮.১০ কোটি মানুষ পরিষেবা পেয়েছিল। একথায় বলাই যায়,  রাজ্যের মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে শিবির তৈরি করছে রাজ্য সরকার।

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ