নিলামে উঠল দাউদ ইব্রাহিমের চারটি সম্পত্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিলামে উঠল মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের চারটি সম্পত্তি । শুক্রবার নিলামে তোলা হবে ১৯ লক্ষ টাকার মূল্যে। যে চারটি সম্পত্তি নিলামে তোলা হয়েছে, তার মধ্যে একটি হল যেখানে দাউদ ইব্রাহিমের শৈশব কেটেছে। কৃষি জমির চারটি অংশই মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার মুম্বাকে গ্রামে অবস্থিত। জানা গিয়েছে, দাউদ ইব্রাহিমের সম্পত্তির জন্য সম্ভাব্য দরদাতাদের মধ্যে  রয়েছেন একজন আইনজীবী এবং শিবসেনা সদস্য অজয় শ্রীবাস্তব। তবে এবার কে মাফিয়া ডনের সম্পত্তি নেয় সেটাই এখন দেখার। জানা গিয়েছে,  ১৯৭৬ সালের চোরাকারবারী ও বৈদেশিক মুদ্রা রফতানিকারক আইনের অধীনে সরকার এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল।

গত বিশ বছরে দাউদের একাধিক সম্পত্তি নিলামে তুলেছে সরকার। দাউদ ইব্রাহিমের একটি সম্পত্তির প্রথম নিলাম হয়েছিল ২০০০ সালে। তবে সে সময়  মাফিয়া ডনের ভয় কেউ সম্পত্তি নিতে রাজি হননি। ২০২০ সালে মুম্বাকে গ্রামের দাউদ ইব্রাহিমের শৈশবের বাড়িসহ ছয়টি সম্পত্তি নিলামে উঠেছিল। ২০১৭ সালে ইব্রাহিমের মালিকানাধীন একটি হোটেলসহ দক্ষিণ দিল্লিতে অবস্থিত তিনটি বিলাসবহুল বাংলো বিক্রি করে দেয় সরকার।

দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড, যেখানে প্রায় ২৫০ জনের প্রাণহানি হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে ইব্রাহিম বর্তমানে করাচির আপমার্কেট ক্লিফটন এলাকায় বসবাস করছেন, যদিও পাকিস্তান সরকার প্রায়শই এই দাবি অস্বীকার করে।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার