লক্ষ্য ৪০০ আসন, বিরোধী সাংসদদের দলে টানতে বিশেষ কমিটি গঠন নাড্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে ৪০০ সাংসদের দল হওয়ার লক্ষ্য নিয়েছে বিজেপি। আর ওই লক্ষ্যপূরণে বিরোধী সাংসদদের ভাঙিয়ে আনার বিশেষ পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। প্রতিপক্ষ শিবিরের সাংসদ-নেতাদের ভাঙিয়ে আনতে সাধারন সম্পাদক বিনোদ তাওড়ের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। সূত্রের খবর, কংগ্রেস, ডিএমকে, এনসিপি’র মতো দলকে ভেঙে চুরমার করে দেওয়াই লক্ষ্য বিজেপি শীর্ষ নেতৃত্ব।

দেশের ইতিহাসে একবারই কোনও দল সংসদে ৪০০-র বেশি আসন জিতেছিল। আর ওই কৃতিত্ব রয়েছে কংগ্রেসের। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রয়াণের পরে ১৯৮৪ সালে যে লোকসভা ভোট হয়েছিল তাতে রাজীব গান্ধির নেতৃত্বে ৪০০-র বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। এবার রাজীব গান্ধির তৈরি করা নজির ভাঙতে কোমর কষে ঝাঁপাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। গতকাল মঙ্গলবারই দলের সাধারণ সম্পাদক-সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন বিজেপি সভাপতি নাড্ডা।

সূত্রের খবর, ওই বৈঠকেই বিরোধী দলের জনপ্রিয় সাংসদদের ভাঙিয়ে দলে আনার নির্দেশ দেন তিনি। গত লোকসভা ভোটে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির কাছে যে সব আসনে বিজেপি প্রার্থীরা হেরেছেন, প্রথমে সেই সব আসনের সাংসদদের ‘টার্গেট’ করতে বলা হয়েছে। ইতিমধ্যেই বেসরকারি সংস্থাকে দিয়ে ওই সব আসনে বিশেষ সমীক্ষা চালানো হয়েছিল। ওই সমীক্ষায় উঠে এসেছে, ব্যক্তিগত ক্যারিশমার কারণেও মোদি সুনামি থাকা সত্বেও ওই সব বিরোধী সাংসদরা জিতেছেন। তারা দলবদল করে যদি বিজেপিতে যোগ দেন, তাহলে পদ্ম শিবিরের জয় সুনিশ্চিত। ওই সমীক্ষা রিপোর্ট পাওয়ার পরেই বিরোধী শিবিরের সাংসদদের ভাঙিয়ে আনার জন্য বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি সভাপতি।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০