তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

তৃণমূল সরকারের আমলে নতুন নিয়মে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সরকারের আমলে নতুন নিয়মে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট। আজ, বুধবার (১২ অগস্ট) বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। জানিয়েছে, এখন থেকে আর কোনও ওবিসি-এ এবং ওবিসি-বি-র বিভাজন হবে না। তাই এই ধরনের শংসাপত্রগুলির আর বৈধতা নেই। যাঁরা এই ক্যাটেগরিতে রয়েছেন, এখন থেকে তাঁরা ‘সাধারণ শ্রেণি’ বা জেনারেল ক্যাটেগরি হিসেবে বিবেচিত হবেন। যদিও বিজেপি সরকার ক্ষমতায় বসেই ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটেগরি তুলে দিয়েছিল। তাঁরা একটিই ক্যাটেগরি রেখেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় নতুন নিয়মে তৈরি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট। যদিও অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র নিয়ে তৃণমূলের আমল থেকেই বিতর্ক অব্যাহত ছিল। তাঁদের ওবিসি শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। 

২০১০ সালে রাজ্যের ওবিসি সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। একটি OBC-A এবং অন্যটি ওবিসি-বি। আর তৃণমূলের জমানায় নতুন ৬৬ টি সম্প্রদায়কে ওবিসির ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট নতুন ৬৬টি সম্প্রদায়কে ওবিসির তালিকা থেকে বাদ দিয়েছিল। তাদের ওবিসি শংসাপত্রও বাতিল করে দিয়েছিল এবং নতুন করে সমীক্ষার মাধ্যমে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল। এরপরেই ২০২৪ সালে আদালত ওবিসির শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়, যাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় তাৎকালীন সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখে। তবে নতুন করে সমীক্ষায় ওবিসি শ্রেণিবিন্যাসে ‘এ’ এবং ‘বি’ তালিকায় কিছু বদল করে তৃণমূল সরকার। এ নিয়েও আপত্তি তোলে হাইকোর্ট। অভিযোগ ছিল, সমীক্ষায় মাত্র আড়াই হাজার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই ভিত্তিতেই নতুন তালিকা তৈরি করা হয়েছে। হাইকোর্ট আপত্তি জানালে ফের সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার এবং শীর্ষ আদালত এই মামলায় স্থগিতাদেশ না দেওয়ায় নতুন নিয়ম অনুযায়ী ওবিসি শংসাপত্র দেওয়ার পরিকল্পনা করা হয়।

এবার সেই নতুন শংসাপত্রগুলি বাতিল করে দিল হাই কোর্ট। যদিও ক্ষমতায় বসেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তৎকালীন রাজ্য সরকারের আবেদন তুলে নিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। যার ফলে তৃণমূল আমলের নতুন নিয়মে জারি করা ওবিসি শংসাপত্রগুলি বৈধতা হারিয়েছিল। সেই কারণেই বিচারপতি মান্থা তা বাতিল করে দিলেন। এর ফলে যাঁরা নতুন করে ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন তাঁদের সমস্যা বাড়ল। এখন তাঁরা সকলে জেনারেল ক্যাটেগরি হিসেবে বিবেচিত হবেন।

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?