৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

‘শহীদ’ ছবির ‘ওয়াতান কি রাহ মে’ গানটি ছিল প্রথম দেশাত্মবোধক গান। দিলীপ কুমারের এই দেশাত্মবোধক গানটি হিন্দি সিনেমার অন্যতম আইকনিক গান হিসেবে বিবেচিত হচ্ছে এখনও।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ বছর ৮০ তম বর্ষে পদার্পণ করছে ভারতের স্বাধীনতা দিবস। আগামী শনিবার দেশজুড়ে পালিত হবে দেশের স্বাধীনতা দিবস। সাধারণত দিনটি নানা জায়গায় নানা রকমভাবে উদযাপন করা হয়। স্কুল-কলেজে দেশাত্ম বোধক গানের সঙ্গে নাচের অনুষ্ঠান হয়। সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। যাঁরা ব্রিটিশ সরকারের হাত থেকে ভারতবর্ষকে বাঁচিয়ে ছিলেন, যুদ্ধে শহীদ হয়েছিলেন, তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। কিন্তু জানেন কী, দেশের প্রথম দেশাত্মবোধক গান কোনটি?

আজ আপনাদের সঙ্গে হিন্দি সিনেমার প্রথম দেশাত্মবোধক গানটি নিয়ে আলোচনা করব। যেটি ৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল। গানে প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার অভিনয় করে ছিলেন। যা আজও দেশবাসীর কাছে অমর হয়ে থাকবে সারাজীবন। হিন্দি সিনেমায় যুগ যুগ ধরে দেশাত্মবোধক চলচ্চিত্র ও গান নির্মিত হয়ে আসছে। কিন্তু এর প্রকৃত সূচনা হয়েছিল ১৯৪৮ সালে ট্র্যাজেডি কিং দিলীপ কুমারের ‘শহীদ’ চলচ্চিত্রটি মুক্তির মধ্য দিয়ে। ‘শহীদ’ ছবির ‘ওয়াতান কি রাহ মে’ গানটি ছিল প্রথম দেশাত্মবোধক গান। দিলীপ কুমারের এই দেশাত্মবোধক গানটি হিন্দি সিনেমার অন্যতম আইকনিক গান হিসেবে বিবেচিত হচ্ছে এখনও। গানটি গেয়েছিলেন কিংবদন্তী মোহাম্মদ রফি।

গায়ক খান মস্তানা-ও গানটিতে কণ্ঠ দিয়েছেন। প্রখ্যাত সঙ্গীত পরিচালক গোলাম হায়দার ‘ওয়াতান কি রাহ মে…’ গানটির সুর করেছেন এবং গীতিকার রাজা মেহেন্দি আলী খান এর কথা লিখেছেন। ভারতের স্বাধীনতার এক বছর পর Watan ki raah mein গানটি রিলিজ করেছিল। আর দিলীপ কুমারের ‘শহীদ’ ১৯৪৮ সালের অন্যতম সফল চলচ্চিত্র ছিল। বাণিজ্যিকভাবে বক্স অফিসে ছবিটি সুপারহিট হয়েছিল এবং গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?