প্রশংসা কুড়লেও ‘হনুমান’ মুক্তি পেল না একাধিক প্রেক্ষাগৃহে, মাথায় হাত নির্মাতাদের

কিন্তু বেশিরভাগ থিয়েটার তাঁদের প্রতিশ্রুতি রাখলেও বেশিরভাগ থিয়েটারে ছবিকে মুক্তি দেওয়া হয়নি। যার ফলে প্রযোজকদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই চর্চায় রয়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘অন্নপুরাণি’, যেটি গত ১ ডিসেম্বর OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। ছবিটি মুক্তির পর থেকেই বিতর্ক চূড়ান্ত, সৌজন্যে ছবির বেশ কয়েকটি দৃশ্য। ছবির বিরুদ্ধে লাভ জিহাদ-সহ, ভগবান রামকে অপমান করা এবং হিন্দু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার মতো একাধিক অভিযোগ রয়েছে। এর রেশ কাটতে না কাটতেই আরও একটি দক্ষিণী ছবি জড়াল বিতর্কে। সদ্য মুক্তি পেয়েছে ‘হনুমান’। তেজা সাজ্জা অভিনীত সিনেমাটির অত্যাশ্চর্য ভিএফএক্স এবং অনবদ্য কাহিনী, ইতিমধ্যেই দর্শকদের বিমোহিত করেছে। কিন্তু ছবিটি বক্সঅফিসে উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারেনি। কিন্তু যারা ছবিটি দেখেছেন, তাঁরা ছবিটির মন খুলে প্রশংসা করেছেন। ফলে হনুমানের নির্মাতাদের বিশ্বাস, ছবিটি আরও সফলতা অর্জন করবে। কিন্তু ছবি মুক্তির দিন দুয়েক পরেই নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ।

তাঁদের মতে, তাঁদের ছবি বৃহৎ দর্শক পেতে পারত। সম্প্রতি ছবির নির্মাতারা TFPC (তেলেগু ফিল্ম প্রডিউসারস কাউন্সিল)-এর কাছে একটি অভিযোগ দায়ের করেছে যে, কিছু থিয়েটার এই ছবির জন্যে চুক্তিতে স্বাক্ষর করলেও তাঁরা সিনেমা প্রদর্শন করছে না। হনুমানের নির্মাতারা অভিযোগে বলেন, মিথ্রি মুভিজ ডিস্ট্রিবিউটরস এলএলপি তেলেঙ্গানার কিছু থিয়েটারের সঙ্গে হনুমান মুক্তির স্ক্রিনিংয়ের জন্য চুক্তি করেছিল। কিন্তু বেশিরভাগ থিয়েটার তাঁদের প্রতিশ্রুতি রাখলেও বেশিরভাগ থিয়েটারে ছবিকে মুক্তি দেওয়া হয়নি। যার ফলে প্রযোজকদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। তাই তামিল চলচ্চিত্র প্রযোজক পরিষদ (টিএফপিসি) হনুমান নির্মাতাদের পক্ষে রায়ে জোর দিয়ে বলেছে যে, এই চুক্তি প্রত্যাখ্যানকারী থিয়েটারগুলিকে অবিলম্বে ছবিটি প্রদর্শন করা শুরু করতে হবে।

নয়তো ছবির সমস্ত ক্ষতির দায় নিতে হবে হলগুলিকে, কারণ এটি সম্পূর্ণ তাদের দোষ ছিল। ছবিটি মাত্র ৩০ কোটির বাজেটে তৈরি হয়েছে। ছবিতে প্রধান চরিত্রে তেজার অভিনয় দুর্দান্ত প্রশংসা পেয়েছে। ৩০ কোটির মধ্যে চিত্তাকর্ষক ভিএফএক্স তৈরি করার জন্য লোকেরা নির্মাতাদের প্রশংসা করেছে। যারা ছবিটি দেখেছেন তারা বিশেষভাবে উল্লেখ করেছেন যে আকর্ষণীয় কাহিনি এবং তেজার অসামান্য অভিনয় সিনেমাটির হাইলাইট। তেজা সাজ্জা হনুমান ছাড়াও অমৃতা আইয়ার, ভারলক্ষ্মী শরথকুমার এবং অন্যান্যরাও রয়েছেন। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন প্রশান্ত ভার্মা। হনুমান ১২ জানুয়ারী, মহেশ বাবুর গুন্টুর কারামের সঙ্গে মুক্তি পেয়েছে।

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক