শিন্ডে সেনা বিধায়কদের সদস্যপদ চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে উদ্ধব গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি : শিন্ডে সেনা বিধায়কদের সদস্যপদ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল উদ্ধব ঠাকরে গোষ্ঠী। সোমবার শীর্ষ আদালতে মামলা দায়ের করে উদ্ধব গোষ্ঠী। সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকর শিন্ডে সেনা বিধায়কদের সদস্যপদ খারিজের দাবি বাতিল করে দেন।

গত সপ্তাহে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকর জানিয়েছিলেন, ২০২২ সালের শিবসেনা ভাগ হয়ে যাওয়ার পর একনাথ শিন্ডের নেতৃত্বাধীন পার্টিই আসল শিবসেনা পার্টি। উদ্ধব গোষ্ঠীর ১৬ জন বিধায়কের সদস্যপদ খারিজ করার আর্জি বাতিল করে দেন মহারাষ্ট্র বিধানসভার স্পিকার। একইসঙ্গে স্পিকার জানিয়ে দেন, কোনও দলের নেতাই শিন্ডে গোষ্ঠীর বিরুদ্ধে দলবিরোধী আইন প্রয়োগ করতে পারবে না। এবার স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল উদ্ধব ঠাকরে গোষ্ঠী। কোনও নাম না নিয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, স্পিকারের এই সিদ্ধান্ত সেই সব মানুষকে থাপ্পর যারা দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে পরিণত করেছিল।

উল্লেখ্য, ২০২২ সালে শিবসেনা বিভক্ত হয়ে যাওয়ার পর ৫৪ জনের মধ্যে ৩৭ জনের সমর্থন রয়েছে একনাথ শিন্ডের প্রতি। ২০২৩ সালের প্রথম দিকে নির্বাচন কমিশন শিবসেনা নাম ও তীর ধনুক প্রতীক ব্যবহারের অনুমতি দেয় শিন্ডে গোষ্ঠীকে।

 

 

 

 

 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে