ঝাড়খণ্ডের পর এবার বিহার কংগ্রেসের বিধায়করা হায়দরাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ১২ জানুয়ারি বিহার বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে হবে নীতীশ কুমারকে। বিজেপির সমর্থনে বিহারে সরকার গড়তে চলেছেন নীতীশ। তার আগে নীতীশ যাতে মহাজোটের বিধায়কদের ভাঙাতে না পারে, সেজন্য সতর্ক কংগ্রেস। রবিবার কংগ্রেসের বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হল। এর আগে ঝাড়খণ্ডেও মহাগঠবন্ধনের বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছিল।

জানা গিয়েছে, কংগ্রেসের ১৬ জন বিধায়ককে হায়দরাবাদে নিয়ে যাওয়া হল। পরে আরও দুজন বিধায়ককে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছে। হায়দরাবাদ থেকে কিছুটা দূরে ইব্রাহিমপত্তনমের একটি রিসর্টে রাখা হয়েছে এই সব বিধায়কদের। রবিবার বিহার কংগ্রেসের সভাপতি অখিলেশ সিং এই কথা জানিয়েছেন। জানা যাচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কংগ্রেস বিধায়কদের হায়দরাবাদে রাখা হবে। এরপর তাঁদের পাটনায় ফিরিয়ে আনা হবে। কংগ্রেস সূত্রে খবর, কংগ্রেসের কিছু বিধায়ক এখনও পর্যন্ত জেডিইউয়ের সম্পর্ক রাখছেন। এই তথ্য সামনে আসার পরই সতর্ক হয়ে যায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যে এআইসিসির তরফে সম্পত কুমার, প্রোটোকল চেয়ারম্যান হরকরা বেনুগোপালের তরফে বিহারে কংগ্রেস বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কংগ্র্স বিধায়করা যাতে কোনওমতে বিজেপি-জেডিইউকে সমর্থন না করে বসে, সেজন্য সদা সতর্ক কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। উল্লেখ্য, বিহারে কংগ্রেসের বিধায়ক সংখ্যা রয়েছে ১৯ জন। এরমধ্যে আজ ১৬ জন হায়দরাবাদে পৌঁছলেন হায়দরাবাদে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ